রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রোগীদের জন্য আমেরিকা থেকে ৯৭ কোটি ৪৮ লাখ টাকা মূল্যমানের ঔষধ এসেছে বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। এসব ঔষধ রাজশাহী মেডিকেলে ভর্তি রোগীদের বিনামূল্যে দেয়া হবে। মঙ্গলবার রাত ৯ টায় একটি প্রেস রিলিজের মাধ্যমকে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়।প্রেস রিলিজে বলা হয়েছে, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্টোরে ১৫০০ বক্স ইনজেকশন ডুপিলুম্যাব (Trade name: Dupixent) এবং ১৫০ বক্স ইনজেকশন সারিলুম্যাব (Trade name: Kevzara) এসে পৌঁছেছে। আমেরিকান দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফের সাথে যোগাযোগ করে রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মোঃ আজিজুল হক আজাদ এই ঔষধগুলো এনেছেন। তাঁকে সার্বিক সহযোগিতা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মাননীয় পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম।ডুপিলুম্যাব refractory asthma, COPD, refractory atopic dermatitis, chronic refractory urticaria, pemphigus, pemphighoid এবং সারিলুম্যাব rheumatoid arthritis, giant cell arteritis, polyarticular JIA ইত্যাদি রোগে ব্যবহার করা হয়। আগামীকাল সকালে ঢাকা থেকে আরেকটি শিপমেন্টে ইনহেলার স্যালমেটেরল-ফ্লুটিকাসন, সেফডিনির সিরাপ, ল্যাবেটালল, আরলোটিনিব, আর্সেনিক ট্রাইঅক্সাইড এবং আরো কিছু ঔষধ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্টোরে এসে পৌঁছাবে।গত সপ্তাহে আমরা ফ্যাক্টর এইট এবং injection Docetaxel ডোনেশন পেয়েছি। ডোনার এজেন্সির তথ্য অনুযায়ী তিন শিপমেন্টে প্রাপ্ত ঔষধের দাম ৭৯ লাখ পঁয়তাল্লিশ হাজার ইউ এস ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৯৭ কোটি ৪৮ লাখ টাকা।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের এই ঔষধগুলো বিনামূল্যে দেয়া হবে। ড্রাগ এডমিনিস্ট্রেশনের মহাপরিচালক মেজর জেনারেল শামীম হায়দার স্যারকে দ্রুততম সময়ে এই ঔষধ দেশে আনার অনুমতি দেয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এম আই এস এর র‍্যাঙ্কিং অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত আড়াই বছর ধরে দেশ সেরা হাসপাতাল; এই হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স বানানোর জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডা. শঙ্কর কে বিশ্বাস বলেন, এমন ক্রাইসিস মোমমেন্টে এটা সত্যিই একটা খুশীর খবর। এর আগেও আমেরিকান দাতব্য সংস্থা ‘ডিরেক্ট রিলিফ’ আমাদের এজমা ও স্ট্রোকের পেসেন্টের জন্য লক্ষাধিক টাকার ঔষধ দিয়েছেন। তবে এই অনুদান পাবার বিষয়ে আবারও একটি বড় অবদান রেখেছেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক মোঃ আজিজুল হক আজাদ বলে জানান তিনি।তিনি বলেন, যে ঔষধগুলো এসেছে সেটি মূলত: একটু জটিল ধরনের চর্মরোগ যা সাধারণ নয় এমন, এছাড়া এজমা, হাপানি, আর্থাইটিজ ও হিমোফোলিয়া রোগের ঔষধ। আশা করছি খুব শীঘ্রই এগুলো রামেক হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে প্রদান করা হবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, আরও ২৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। বুধবার (২৮ মে) এক Read more

আফগানিস্তানে ৩ খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
আফগানিস্তানে ৩ খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

তালেবান কর্তৃপক্ষ শুক্রবার (১১ এপ্রিল) দোষী সাব্যস্ত হওয়া তিন খুনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ নিয়ে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর Read more

রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

খাগড়াছড়ির রামগড়ে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,  বুধবার (১৮জুন) সন্ধ্যায় একটি ইজিবাইকসহ গোপন সংবাদের Read more

রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।রবিবার (২০ Read more

স্বাস্থ্যসেবায় ইতিহাস গড়ে এআই সেবার উদ্বোধন করল ল্যাবএইড
স্বাস্থ্যসেবায় ইতিহাস গড়ে এআই সেবার উদ্বোধন করল ল্যাবএইড

দেশের স্বাস্থ্যখাতে পরিবর্তন আনার লক্ষ্যে যাত্রা শুরু করেছে  ল্যাবএইড গ্রুপের নতুন কনসার্ন ‘ল্যাবএইড এআই’। এই উদ্যোগের মাধ্যমে দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Read more

মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি
মঙ্গলবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার (১০ জুন) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচি> ফজর- ৩:৪৪ মিনিট।> জোহর- ১২:০১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন