গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী   তারেক রহমানের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চাই। গাজীপুরের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি।”প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্ট মহল মনে করছে, এ নিয়োগের মাধ্যমে গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

  দীর্ঘদিনের ব্যবহার অথবা বিভিন্ন কারণে টাকার কাগজের নোট ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দোকানি থেকে শুরু করে কেউ Read more

টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১
টেকনাফে ইয়াবা বোঝাই বাইকসহ আটক ১

কক্সবাজার টেকনাফে দায়িত্বরত পুলিশ সদস্যরা মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটর সাইকেল জব্দ Read more

নবীনগরে চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
নবীনগরে চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারের ব্যবসায়ীদের থেকে উত্তেলিত চাঁদার টাকা আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা
কোরবানীর ঈদকে সামনে রেখে বেড়েছে কামারদের ব্যস্ততা

চুয়াডাঙ্গার জীবননগরে কোরবানির ঈদকে সামনে রেখে কামার শিল্পীদের ব্যস্ততা বেড়েছে। পশু কোরবানিতে ব্যবহৃত দা, বটি, চাপাতি ও ছুরি তৈরিতে ব্যস্ত Read more

আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৪ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন