পহেলা বৈশাখ উদ্‌যাপনে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।সংস্কৃতিমন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না। নামকরণের বিতর্ক অনর্থক, যা দেশকে আরও বিভক্ত করবে।পহেলা বৈশাখ পালনের জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানালেও তাদের কোনো ভুলকে বর্তমান সরকার রাখবে না বলেও জানান তিনি।যথাযোগ্য মর্যাদায় চিরায়ত ধারায় এ বছরের পহেলা বৈশাখ উদ্‌যাপন করা হবে জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সব অংশীজনের সঙ্গে সমন্বিত বৈঠক হয়েছে।অপসংস্কৃতি বা জীবনবিমুখ সংস্কৃতি থাকবে না মন্তব্য করে মন্ত্রী আরও জানান, বৈশাখ উদ্‌যাপনে শোভাযাত্রা, আল্পনা, গানবাজনা, মেলা হবে দেশের বিভিন্ন জায়গায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ অক্টোবর: নামাজের সময়সূচি
১৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

নির্বাচিত সরকার ছাড়া সার্বভৌমত্ব টিকবে না: বরকত উল্লাহ বুলু
নির্বাচিত সরকার ছাড়া সার্বভৌমত্ব টিকবে না: বরকত উল্লাহ বুলু

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলাসহ Read more

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. Read more

গাইবান্ধায় পতাকাস্ট্যান্ডে জুতা উত্তোলণ, যুবক আটক
গাইবান্ধায় পতাকাস্ট্যান্ডে জুতা উত্তোলণ, যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদের পতাকাস্ট্যান্ডে জুতা লাগিয়ে উড়ানোর ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) বিকেলে ভিডিও Read more

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় Read more

ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন