কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকতে পারবে না। আইনশৃঙ্খলাসহ নানান সংকট উত্তরণের একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু নির্বাচন।বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।নির্বাচিত সরকার ছাড়া দেশের কোনো গতি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করে, তবে দেশ সমৃদ্ধশালী হবে।’বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন না, এ দেশে তাদের ভোট চাওয়ার কিংবা নির্বাচন করার অধিকার নেই।’কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।সম্মেলন শেষে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি পদে আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান বাদলকে নির্বাচিত ঘোষণা করা হয়। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক হন সরওয়ার জাহান দোলন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ’ বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। সোমবার (১৯ মে) স্থানীয় Read more

রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
রাজবাড়ীতে ট্রাক-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে Read more

গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ
গাজীপুর টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে Read more

বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই সংগ্রাম, রক্ত, মৃত্যু, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দিন বাংলার Read more

ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের
ভিসার বিশেষ অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ না করার আহ্বান জার্মান দূতাবাসের

ঢাকার জার্মান দূতাবাস ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের অনুরোধ Read more

গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১
গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন