পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলার খন্দকার মার্কেটে এ ঘটনা ঘটে।অভিযুক্ত কেশব রায় খন্দকার মার্কেটের একজন মোটরসাইকেল মেকানিক এবং দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগাড়ি এলাকার সুভাষ রায়ের ছেলে। তিনি প্রতি লিটার পেট্রোল ও অকটেন ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে।সকালে খোকন ও কাশেম নামে দুই ব্যক্তি পেট্রোল কিনতে গেলে অতিরিক্ত দামের বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা কেশব রায়কে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই নাছিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ৬০ লিটার ধারণক্ষমতার একটি ড্রামে ২৭ লিটার পেট্রোল পাওয়া যায়।পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় কেশব রায়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সবুজ কুমার বসাক। একই সাথে জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করে ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।অভিযুক্ত কেশব রায় জানান, তার নিজের তিনটি মোটরসাইকেল রয়েছে। তিনি বিভিন্ন ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে অল্প অল্প করে তেল সংগ্রহ করতেন এবং পরে তা ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করতেন। গত তিনদিন ধরে তিনি বাড়তি দামে তেল বিক্রি শুরু করেন। এর আগে তেল সহজলভ্য থাকাকালে স্বাভাবিক দামে বিক্রি করতেন বলেও জানান তিনি।তিনি আরও বলেন, তেল সংকটের কারণে মোটরসাইকেল আসা কমে যাওয়ায় তার ব্যবসায় মন্দা দেখা দেয়। এ কারণে বাধ্য হয়ে তিনি বেশি দামে তেল বিক্রি করছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন
টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন

টাঙ্গাইলে এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন না করে ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হতেই রাস্তা Read more

হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার
হোমনায় একই দিনে দুজনের মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় পৃথক স্থান থেকে কবির হোসেন (৭০) ও সাইজুদ্দিন (৩৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ Read more

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা
দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে দুবাই থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ Read more

২০ জুলাই: নামাজের সময়সূচি
২০ জুলাই: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে
কিশোরগঞ্জে অটোরিকশা উল্টে মায়ের মৃত্যু, আহত মেয়ে

কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে জয়নব বেগম (৩০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার Read more

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন