কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে জয়নব বেগম (৩০) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মেয়ে।সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কাতিয়ারচর বেইলি ব্রিজ এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।ঘটনার পরপরই দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশাটি রেখে পালিয়ে যান চালক। নিহত জয়নব বেগম নেত্রকোনা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।ওই সিএনজিতে থাকা নিহতের স্বামী মোফাজ্জল হোসেন জানান, নরসিংদীতে সবজির ব্যাবসা করেন তিনি। ঈদ উপলক্ষে স্ত্রী সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছলে ড্রাইভার ঘুম ঘুম চোখে নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী জয়নব বেগম। এতে আহত হয় মেয়ে। আহত মেয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে জয়নব বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত মেয়ের চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৭৩টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইবনে আব্বাস (রা:) কুরআন কোয়েস্ট কম্পিটিশন-২৫’ Read more

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটানা ১৬ ঘন্টা অফিস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ঠিক ৯টায় সচিবালয়ে অফিস Read more

যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১
যশোরে ডায়রিয়ায় নারীর মৃত্যু, আক্রান্ত ১১

যশোরের বাঘারপাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নার্গিস খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের আরও ১১ সদস্য আক্রান্ত হয়েছেন। Read more

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ফজলুকে বিএনপির শোকজ
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ফজলুকে বিএনপির শোকজ

গত বছরের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। রবিবার (২৪ আগস্ট) Read more

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন