ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্ধেকেরও বেশি লক্ষ্য অর্জন হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সোমবার (৩০ মার্চ) এমন দাবি করেন তিনি।মার্কিন সম্প্রচার মাধ্যম নিউজম্যাক্সকে নেতানিয়াহু বলেন, ‘এটি অবশ্যই অর্ধেকের বেশি পথ পার করেছে। কিন্তু আমি এর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চাই না।তিনি বলেন, তিনি মনে করেন, যুদ্ধটি অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে, অভিযানের নিরিখে। সময়ের নিরিখে নয়।এদিকে, নেতানিয়াহু আরও বলেছেন, এই যুদ্ধে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর ‘হাজার হাজার’ সদস্যকে হত্যা করাসহ বিভিন্ন লক্ষ্য অর্জিত হয়েছে।তিনি আরও বলেন, ‘সবকিছু নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে। পারমাণবিক কর্মসূচিও ধ্বংস করা হয়েছে।’-নেতানিয়াহু এবং ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি ছিল। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই দাবিকে সমর্থন করেনি তারপরও স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র।এছাড়া ইরানের শাসনব্যবস্থা নিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি এই শাসনব্যবস্থা অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে। কিন্তু এই মুহূর্তে, আমরা যা করছি তা হলো তাদের সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, পারমাণবিক সক্ষমতা হ্রাস করা এবং ভেতর থেকে তাদের দুর্বল করে দেয়া।’ইরানি কর্তৃপক্ষ বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ দমনের কয়েক সপ্তাহ পর এই যুদ্ধ শুরু হয়, যাতে হাজার হাজার মানুষ নিহত হন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই
জীবননগরে আঙুর চাষে সফলতার গল্প গড়ছেন দুই ভাই

দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ শুরু হয়েছে। আমদানি নির্ভর এ ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগরে। এর আগে, Read more

নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
নওগাঁয় ‘কালো জাদু করায়’ চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে ভাতিজার হাঁসুয়ার কোপে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের দাবি, তাঁকে কথিত কালো জাদু করায় তিনি এই Read more

গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
গজারিয়ায় চার প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড Read more

শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম
শনিবার ভোরে দেশে ফিরবেন শহিদুল আলম

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আগামীকাল (শনিবার) ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় Read more

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

সান সিরোয় ৪-৩ গোলে জিতেছে  ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে ইতালির জায়ান্টরা।গল্পটা ইন্টারের নামে Read more

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান
মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পাল্টা হুমকি দিল ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালি ৪৮ ঘণ্টার মধ্যে খুলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন