মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস কর্তৃপক্ষ। অভিযানে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড প্রদান করা হয়।সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ ঘটিকা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি, ভাটেরচর, আনারপুরা এলাকায় পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব মনিজা খাতুন।এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় নাইটমুন রেস্টুরেন্টকে ৫০ হাজার, ভাটেরচর এলাকায় হাজী রাজা প্লাজাকে ৫০ হাজার, খুলনা মিষ্টি ভান্ডার এন্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার এবং আনারপুরা এলাকায় নিউ ফুড ভিলেজকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় প্রতিটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।তিতাস গ্যাস মেঘনা অঞ্চল ব্যবস্থাপক সুরজিৎ কুমার সাহা বলেন, ‘আজকে চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপের
আজ পর্দা উঠছে নারী ক্রিকেট বিশ্বকাপের

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।ভারতের মাটিতে Read more

ময়মনসিংহের খরস্রোতা খড়িয়া নদী এখন ফসলের মাঠ
ময়মনসিংহের খরস্রোতা খড়িয়া নদী এখন ফসলের মাঠ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে খড়িয়া নদী। এক যুগ আগেও নদীটি ছিল খরস্রোতা। সারা বছর ছিল বুক ভরা Read more

শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান
শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে Read more

গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি
গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় Read more

ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা
ভারতে বিমান বিধ্বস্তে ১৩৩ জন নিহত, আরও বাড়ার শঙ্কা

ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে ১৩৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা Read more

ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের
ছেলের জন্য শিঙারা আনতে গিয়ে গুলিতে প্রাণ গেল জাহাঙ্গীরের

২০ জুলাই, ঠিক এক বছর আগে—এই দিনেই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান গলাচিপার আমখোলা ইউনিয়নের সন্তান সিএনজি চালক জাহাঙ্গীর খান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন