দেশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে আঙুর চাষ শুরু হয়েছে। আমদানি নির্ভর এ ফলের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগরে। এর আগে, বেশ কয়েকবার এ ফলের চাষ করেও ব্যর্থ হয় অনেক চাষি। তবে, এবার বিদেশি এ ফল চাষ করে সফল হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তরুণ উদ্যোক্তা দু’ভাই আশরাফুল ইসলাম (৩৮) এবং তরিকুল ইসলাম (৩৫)। কৃষি উদ্যোক্তা দু’ভাই এক বছর আগে সাড়ে তিন বিঘা জমিতে চাষ করেন এ বিদেশি ফলের। চারা রোপণের এক বছর পর প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল এসেছে এবং এক মাস পর বাজারজাতকরণ শুরু হবে। ভিটামিন সমৃদ্ধ আমদানি নির্ভর একটি ফল আঙুর। প্রতিদিন কয়েকটি দেশ থেকে শতশত টন ফল বাংলাদেশের চাহিদা মেটাতে আমদানি করা হয়।এবার দেশেই প্রথমবারের মত চাষ হচ্ছে আঙুর। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামে ভূষিপাড়া মাঠে সাড়ে তিন বিঘা জমিতে আঙ্গুর চাষ করেছেন হাসাদাহ গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা দু’ভাই আশরাফুল ইসলাম ও তরিকুল ইসলাম। সাড়ে ৩ বিঘা জমিতে তিনি পার্পেল ও বাইকুনুর জাতের ৭৫০টি চারা রোপণ করেছেন। ইতোমধ্যে বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে সবুজ রঙের আঙুর। তবে আঙুর এখনো পরিপক্ক হয়নি। আরও এক মাস পর আঙুর পরিপক্ক হবে। তখন আঙুরের সবুজ রং পরিবর্তন হয়ে লাল হয়ে যাবে। খেতে হবে রসালো মিষ্টি। সরজমিনে বাগানে গিয়ে দেখা যায়, ফলে ভরে গেছে গোটা আঙুর বাগান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগানটির কথা ছড়িয়ে পড়েছে। আর এ কারণে আঙুর বাগান দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত মানুষ ভিড় জমাচ্ছেন বাগানটিতে।তরুণ কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম বলেন, ৩৮ বিঘা জমিতে আমাদের ড্রাগন, মাল্টা, পেয়ারাসহ লেবুর বাগান রয়েছে। ১৫ বছর ধরে বিভিন্ন ফলের চাষ করে আসছি। আমরা চাই সব সময় নতুন নতুন ফলের চাষ করতে। এ জন্য এক বছর আগে সাড়ে তিন বিঘা জমিতে আঙুরের বাগান করেছি। এ বছর আরো ১০ বিঘা জমিতে আঙ্গুর চাষের পরিকল্পনা আছে। তিনি বলেন, দু’ বছর আগে প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু গাছ লাগিয়েছিলাম। ফল মিষ্টি হওয়ায় এক বছর আগে সাড়ে তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙুর বাগান করেছি। এবার গাছে অনেক আঙুর ধরেছে। বাগানে ৭৫০টির মতো গাছ আছে। প্রতিটি গাছ থেকে গড়ে ১৫ কেজি করে আঙুর হারভেস্ট করতে পারব বলে আশা করছি। এ পর্যন্ত সাড়ে তিন বিঘা আঙুর বাগানে ৭ লাখ টাকা খরচ হয়েছে। আশা করছি প্রায় ২০ লাখ টাকার আঙুর বিক্রি করতে পারব।তিনি বলেন, দেশে এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর বিদেশ থেকে আঙুর আমদানি করতে হয়। আঙুর চাষ দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমবে। বাগান দর্শনার্থী ঝিনাইদহ শহরের সবুর খান বলেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ বাগানের সফলতার গল্প শুনেছি। সেই আগ্রহ থেকেই বাগানটি দেখতে এসেছি। চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে এমন সফলতা আমাকে উদ্বুদ্ধ করেছে।  বাগানে কর্মরত শ্রমিক হাসেম আলী বলেন, হাসাদাহ গ্রামের অনেক শ্রমিক আগে কাজ না পেয়ে অলস সময় কাটাতেন। আঙুর বাগানটি হওয়াতে অনেকেই এখন বাগানটিতে কাজের সুযোগ পেয়েছেন। এখান থেকে উপার্জিত অর্থে জীবিকা-নির্বাহ করছেন তারা।উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল পারভেজ বলেন, কৃষি অফিস থেকে আঙ্গুর চাষের ব্যাপারে সব রকম পরামর্শ দেওয়া হয় এবং সব ধরনের সহযোগিতা করা হয়।জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, জীবননগরের মাটি আঙ্গুর চাষের জন্য উপযোগী। জীবননগর উপজেলায় চলতি বছরে ৩০ বিঘা জমিতে আঙ্গুর চাষ হয়েছে। এর মধ্যে আশরাফুল ইসলামের বাগানে সবচেয়ে বেশি ফল এসেছে। আশরাফুল ও তরিকুল ইসলামের সাড়ে তিন বিঘা জমিতে যেভাবে আঙুরের ফলন এসেছে, আশা করা হচ্ছে তারা লাভবান হবেন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে Read more

হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল
হাদির জানাজা আজ দুপুর ২টায়, সীমিত থাকবে মানিক মিয়ায় যান চলাচল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজধানীর Read more

সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ
সোমবার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া, সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ

যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দুই পুত্রবধূসহ দেশে ফিরতে পারেন। তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় আনার Read more

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান
মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে Read more

মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ
মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের বোলাররা চাপে ফেললেও শেষ পর্যন্ত কুশল Read more

গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন