যশোরের শার্শা উপজেলায় বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা ২৯ লাখ টাকার বিপুল-পরিমাণ মালামাল আটক করেছে টাস্কফোর্সের একটি দল। সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে তল্লাশী করে এসব মালামাল আটক করা হয়।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান জানান, সোমবার (৩০ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম ও শার্শা থানার এসআই পায়েল কুন্ডোর উপস্থিতিতে আমড়াখালী চেকপোস্টে ট্রাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিহনের (কুরিয়ার) একটি কাভার্ড ভ্যানে তল্লাশী করে ভারত থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা মালামাল আটক করা হয়।আটক মালামালের মধ্যে রয়েছে- বিভিন্ন প্রকারের চকলেট, ফেসওয়াশ, সিসা তেল, পন্ডস সুপার লাইট জেল, ফিয়ামা সাওয়ার জেল, গ্লো এন্ড লাভলী ক্রিম, ইউলোসিটি প্রফেশনাল কোল্ড ওয়েব কন্ডিশনার, হারবাল লাইফ নিউরোশন প্রোটিন পাউডার এবং দুলহান তেল। যার সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় অবৈধ বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়েছে। যার কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারিনি। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।ইখা্

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্পেন দূতাবাসের সাংবাদিক প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।বুধবার (০৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় Read more

বিরামপুরে তিন ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা
বিরামপুরে তিন ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বিরামপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও বিক্রয়ের অপরাধে তিন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ হাজার Read more

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী। দুই সন্তানের ওই জননীকে সুইজারল্যান্ডে পাঠিয়ে সিটিজেনশিপ Read more

শীতের শুরুতেই ব্যস্ত লেপ-তোশকের কারিগররা
শীতের শুরুতেই ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

দিনের বেলায় রোদের হালকা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামতেই বইছে হিমেল হাওয়া। রাত ও ভোরের কনকনে ঠান্ডায় প্রকৃতি জানান দিচ্ছে শীতের Read more

১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর
১৫ বছরেও শেষ হয়নি চেয়ারম্যান বাবু হত্যা মামলার বিচার, ক্ষোভ এলাকাবাসীর

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যার ১৫ বছর পূর্ণ হলো আজ। ২০১০ সালের Read more

বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বকশীগঞ্জের বিয়ের তিন দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের তিন দিন পর জিহাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন