কক্সবাজারে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে জনস্বাস্থ্য নিয়ে। জেলায় গত কয়েক দিনে অন্তত ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। চিকিৎসকেরা বলছেন, এটি একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৩০ জন এবং কক্সবাজার জেনারেল হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন। তাদের সবাইকে শিশু ওয়ার্ডে আলাদা ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হচ্ছে।কক্সবাজার সদর হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ও শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শহিদুল আলম জানান, হামের লক্ষণ হিসেবে সাধারণত জ্বর, সর্দি, কাশি ও চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে আক্রান্ত শিশুদের মধ্যে জটিলতার মাত্রা তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে।তার ভাষ্য, অনেক শিশুর ক্ষেত্রে ডায়রিয়া, নিউমোনিয়া, চোখে সংক্রমণ এমনকি শরীরে ঘা হওয়ার মতো জটিলতাও দেখা দিচ্ছে, যা উদ্বেগজনক।হামের সংক্রমণ রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে পৃথক সরঞ্জাম ব্যবহার এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসকেরা বলছেন, রোগটি অত্যন্ত সংক্রামক হওয়ায় অন্য রোগীদের সুরক্ষার জন্য এ ধরনের পৃথক ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে।স্বাস্থ্য সংশ্লিষ্টরা ধারণা করছেন, টিকাদানে ঘাটতি, মৌসুমি পরিবর্তন এবং জনসমাগম বেশি হওয়ায় সংক্রমণ বাড়তে পারে। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকা পায়নি বা পুষ্টিহীনতায় ভুগছে, তাদের মধ্যে ঝুঁকি বেশি।ডা. শহিদুল আলম অভিভাবকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশুর জ্বর বা হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একই সঙ্গে ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ করানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হামের মতো সংক্রামক রোগ মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্ত করা এবং আলাদা রেখে চিকিৎসা দেওয়া সবচেয়ে কার্যকর পদক্ষেপ।চিকিৎসকেরা সতর্ক করে বলছেন, হামের প্রাদুর্ভাবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সময়মতো চিকিৎসা না হলে শিশুদের ক্ষেত্রে এটি প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলা, আক্রান্তদের সংস্পর্শ এড়িয়ে চলা এবং টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ
মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে Read more

হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’
হয়রানি রোধে যাত্রা শুরু করল ‘নাগরিক সেবা বাংলাদেশ’

সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘নাগরিক সেবা Read more

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু!
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ Read more

ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!
ক্রিকেট বিশ্বে তোলপাড়, টানা দুই ওভারে দুই হ্যাটট্রিক!

ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন কিশোর কুমার নামে এক স্পিনার। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ‘টু কাউন্টিজ চ্যাম্পিয়নশিপ ডিভিশন সিক্স’-এর ম্যাচে Read more

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলীতে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মোতালেব আকন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ
কাল শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন