টাঙ্গাইলের সখীপুরে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহেল রানা (২৮) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। সোহেল ওই ইউনিয়নের ছোটচওনা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি অটোচালকও ছিলেন।সোহেলের বড় ভাই খলিল মিয়া জানান, আজ সোমবার সকালে সোহেল খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায়। ট্রান্সফর্মার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় হঠাৎ শরীরে স্পর্শ করলে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, সোহেল কেবলমাত্র বিয়ে করেছেন। তাদের কোনো সন্তান হয়নি। সে খুব ভালো মানুষ ছিলেন। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা বলেন, থানায় অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিহাতীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কালিহাতীতে নদীতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে নিখোঁজের প্রায় আড়াই ঘন্টা পর রাহিত নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল  ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা ।শুক্রবার (২৫)দুপুরে Read more

ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান
অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার বিমান

এবার ভারতের মুম্বাইয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। প্রবল বৃষ্টিপাতের মধ্যে সোমবার (২১ জুলাই) Read more

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া
ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

গত মাসে গৃহীত একটি চুক্তির আওতায় ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপি Read more

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় কমলো তেলের দাম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। এ ঘোষণার প্রেক্ষিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন