সরকারি বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে অনলাইনে ‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগানে যাত্রা শুরু করেছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’। আজ সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই কার্যক্রমের পাইলট প্রকল্প শুভ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।প্রশিক্ষিত উদ‍্যোক্তরা এই সেবাগুলো ‘নাগরিক সেবা কেন্দ্র’ থেকে সাধারণ নাগরিকদের দেবেন।পাইলট প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান, উত্তরা ও নীলক্ষেত এলাকায় নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরমধ্যে গুলশান ও উত্তরার কেন্দ্র ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং স্বল্প সময়ের মধ‍্যে নীলক্ষেত কেন্দ্রও কার্যক্রম শুরু করবে।প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে এবং সরকারের আইসিটি বিভাগের তত্ত্বাবধানে তৈরি এই সেবার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে, নানাবিধ হয়রানি রোধে ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে এই উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা পালন করবে।’একইভাবে সেবার সহজ প্রাপ‍্যতা নিশ্চিত করতে এক ঠিকানায় প্রয়োজনীয় সব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র তৈরির বিষয়ে উদ্যোগ নিতেও আইসিটি বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।এই সেবার আওতায় সেবা প্রদানের ক্ষেত্রে সরকারের সব মন্ত্রণালয়ের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টির জন্য নিয়মিতভাবে সেবার আপডেট ও সমন্বয়ের বিষয়ে জোর দেন প্রধান উপদেষ্টা।প্রধান উপদেষ্টা বলেন, ‘সেবা প্রদানের ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করা আমাদের লক্ষ্য। আমাদের চেষ্টা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় থেকে যতগুলো সেবা এর আওতায় আনা যায় সবই দ্রুত নিয়ে আসা।’এ সময় বিভিন্ন নাগরিক সেবার প্রসঙ্গ টেনে অধ্যাপক ড. ইউনূস বলেন, ‘এমন ব‍্যবস্থা আমাদের অবশ্যই দাঁড় করাতে হবে যাতে জন্মগ্রহণ করা মাত্রই শিশুরা জন্ম নিবন্ধন সনদ পেয়ে যায়। এটাই যেন হয় তার নাগরিক স্বীকৃতি।’নাগরিক সেবাকেন্দ্রের পরিচালনা ও মালিকানা সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, উদ্যোক্তারা জায়গার মালিকদের সঙ্গে চুক্তি করে ভাড়া পরিশোধ করবেন। প্রাথমিক পর্যায়ে ভাড়া হ্রাসকৃত হারে নির্ধারিত হবে। উদ্যোক্তারা নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ ও ইউটিলিটির দায়িত্ব নিবেন। সেবার মান বজায় না রাখলে লাইসেন্স বাতিল হতে পারে।প্রধান উপদেষ্টা বলেন, ‘নাগরিক সেবা বাংলাদেশ শুধু একটি সেবা দেওয়ার প্ল্যাটফর্ম নয়, এটি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার একটি আন্দোলন—যার ভিত্তি প্রযুক্তি এবং চালিকা শক্তি স্থানীয় উদ্যোক্তারা। অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও সম্প্রসারণশীল এই উদ্যোগ সারা দেশে নাগরিক সেবার আকর্ষণীয় রূপান্তর ঘটাতে সক্ষম হবে।’আইসিটি বিভাগের পক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, শূন্য বাজেটে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে দেশের বিদ্যমান সম্পদ ব্যবহার করেই সামনে এগিয়ে চলা সম্ভব।ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে পোস্ট অফিসসহ অব্যবহৃত সরকারি স্থাপনাগুলোকে রূপান্তর করে আধুনিক কো-ওয়ার্কিং স্পেসে পরিণত করা হবে এবং সেগুলো স্থানীয় উদ্যোক্তা দ্বারা পরিচালিত হবে।ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নাগরিকদের জন্য হাঁটা-দূরত্বের মধ্যে অবস্থিত এই নাগরিক সেবা কেন্দ্রগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় উদ্যোক্তারা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কর ফাইলিংসহ বিভিন্ন সরকারি ডিজিটাল সেবা দেবেন।এই মডেলটি যেমন সরকারি সেবা নাগরিকদের জন্য সহজলভ্য করবে, তেমনি দেশের যুবসমাজ ও নারীদের জন্য অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগ সৃষ্টি করবে জানিয়ে ফয়েজ তৈয়্যব বলেন, ‘সামাজিক ব্যবসার নীতিমালায় অনুপ্রাণিত ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে চালিত এই উদ্যোগ হবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং নাগরিক ক্ষমতায়নের প্রতিচ্ছবি।ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, এই সেবার লক্ষ্য হচ্ছে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলা, যা নাগরিকদের জন্য কার্যকর এবং সহজলভ্য ডিজিটাল সেবা নিশ্চিত করবে এবং একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নাগরিক সেবা কেন্দ্রের উদ‍্যোক্তা হওয়ার জন‍্য প্রথম ধাপে আবেদনকারীদের মধ্য থেকে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২০০ নারী ও পুরুষ অংশগ্রহণকারী নির্বাচন করা হয়। তাদের ডিজিটাল লিটারেসি, গ্রাহকসেবা ও ডিজিটাল সেবা প্রদানে নিবিড় প্রশিক্ষণ শেষে ১০০ উদ্যোক্তাকে (৫০ নারী ও ৫০ পুরুষ) সার্টিফিকেট দেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস এম সালেহ আহমেদ, তথ‍্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার এবং জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি
তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।নিউ Read more

ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন
ট্রাম্প-পুতিন বৈঠক কবে-কোথায় হতে যাচ্ছে, সুস্পষ্ট ইঙ্গিত দিলো ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক আসন্ন। ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ বৃহস্পতিবার (৭ Read more

এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের মিসাইল ও ড্রোন হামলার পর এবার ইয়েমেন থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় Read more

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতা বহিষ্কার

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক Read more

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!

দুর্ভোগের রাস্তা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং এর কাজ চলছে। সড়ক ও জনপথের সংশ্লিষ্টদের নেই কাজের তদারকি। ফলে ড্রাইভার-হেলপার মিলে করছে Read more

অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের
অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইরানের

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত বহিষ্কার করে কূটনৈতিক সম্পর্ক নিম্নস্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়ার পর, বৃহস্পতিবার তেহরানও দেশটির সঙ্গে কূটনৈতিক প্রতিনিধিত্ব কমিয়েছে।ইরানের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন