চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। অভিযানে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক এলাকার ‘নওরীন ফিলিং স্টেশন’-এর মালিক মো. মিজানুর রহমান এবং আলিমপাড়া এলাকার পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট ‘ইমরান ট্রেডার্স’-এর মালিক মো. মঞ্জুর হোসেন তালুকদারকে আটক করা হয়।পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী
ছাত্রদলের প্যানেলকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ভিপি প্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(চাকসু) নির্বাচন। এ নির্বাচনে সহ সভাপতি Read more

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার
চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার Read more

চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
চাঁদপুরে ৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

চাঁদপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার Read more

বরগুনায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
বরগুনায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।আটৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন দুলু Read more

কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন