চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) বিকাল বেলা উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে একটি তেলের ডিপো থেকে তিনটি বড় ট্যাংকারে এই বিপুল পরিমাণ তেলের মজুত খুঁজে পায় জেলা প্রশাসন। এসব ট্যাংকার থেকে ড্রামে ভরে খোলা বাজারে তেল বিক্রি করা হতো বলে অভিযানে জানা গেছে।এদিকে পাম্পগুলোতে তেলের জন্য সাধারণ মানুষের দীর্ঘ হাহাকার ও লাইনের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই কৃত্রিম সংকট তৈরি করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।‎অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, দেশে বর্তমানে তেলের কোনো প্রকৃত সংকট নেই, কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় তেল আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।‎‎জেলা প্রশাসক সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশে পর্যাপ্ত অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। ‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা
সৌদির তেল শোধনাগারে ফের ইরানের মিসাইল হামলা

ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় আরব দেশগুলোতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইরান। এর অংশ হিসেবে নতুন করে Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নে ২২ দফা নীতিমালা

ওসি হিসেবে পদায়নের জন্য ২২ দফা নীতিমালা তৈরি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা একবার ওসি হিসেবে দায়িত্ব পালন Read more

শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে জড়িত তিনজনকে ৯০ দিনের কারাদণ্ড
শান্তিপুর নদী থেকে বালু উত্তোলনে জড়িত তিনজনকে ৯০ দিনের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বহুল আলোচিত শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে ৯০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড Read more

মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র
মেসির জন্মদিনে পালমেইরাসের ‘গিফট’, জয়ের বদলে ড্র

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পা রাখল আজ। দিনটি স্মরণীয় করে রাখার সুযোগ ছিল এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন