ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।বৃহস্পতিবার (১২ জুন) বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্লেনটি দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই মেঘানীনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এসময় এতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্যসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন।দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমানবন্দর এলাকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি, তবে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।এয়ার ইন্ডিয়া জানায়, দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে এবং যথাসময়ে আরও তথ্য জানানো হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন
লন্ডনে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি Read more

সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) চট্টগ্রামের Read more

আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২
নুরাল পাগলার ভক্ত হত্যায় ৪০০০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেল মোল্লা নামে এক যুবকের নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের Read more

ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ
ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ

২০১৪ সালের ৮ জুলাই। এ দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা? কোনোভাবে ক্যালেন্ডার থেকে একটা দিন বাদ দেওয়া গেলে, Read more

শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা
শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদ, চবির মূল ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন