পাবনা শহরের বড় বাজার এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা চারটি পাতি সরালি পাখি অবমুক্ত করেছেন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিউনিটি’র সদস্যরা।সোমবার (৩০ মার্চ) বিকেলে পাখিগুলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসের লেকে অবমুক্ত করা হয়।জানা গেছে, সোমবার সকালে পাবনা শহরে এক শিকারি ২০টি সরালি পাখি এনে প্রতিটি ৪০০ টাকা দরে বিক্রি করছিলেন। বিষয়টি নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিউনিটির সদস্যদের নজরে এলে তাঁরা ওই বিক্রেতাকে পাখি শিকারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করেন। পরবর্তীতে অবশিষ্ট চারটি পাখি অর্থের বিনিময়ে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। মুক্ত পরিবেশে ফিরে পেয়ে পাখিগুলো লেকের পানিতে ডানা ঝাপটিয়ে সাঁতার কাটতে শুরু করলে উপস্থিত সবার মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।পাখি অবমুক্তকালে উপস্থিত ছিলেন পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম, প্রভাষক আবরার তাজওয়ার রিজন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. খালিদ ইকবাল এবং নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিউনিটি পাবনার সদস্য রাকিবুজ্জামান শাদ ও প্রকৌশলী হারুন-অর-রশিদ।উপস্থিত বক্তারা জানান, শীত মৌসুমে আগত অতিথি পাখি শিকার একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। তাঁরা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর লোভের শিকার হচ্ছে এসব পাখি। শুধু শিকারিরাই নয়, শহরের কিছু অসচেতন মানুষের চাহিদাই তাঁদের এ ধরনের শিকারে উৎসাহিত করছে। অর্থের বিনিময়ে এসব বন্য পাখি কিনে ভক্ষণ করার প্রবণতা প্রকৃতির জন্য মারাত্মক হুমকি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এ ধরনের নিষ্ঠুরতা প্রতিরোধ করতে হবে।পাখিপ্রেমীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং ভবিষ্যতে বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিবেচনায় নিয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

১২ ঘন্টায় মুন্নি হত্যার রহস্য উন্মোচন, প্রেমিক গ্রেফতার
১২ ঘন্টায় মুন্নি হত্যার রহস্য উন্মোচন, প্রেমিক গ্রেফতার

নড়াইল জেলার নড়াগাতী থানার মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন করে ১২ ঘন্টার মধ্যে প্রেমিক সোহেল সরদার (২০) কে গ্রেফতার Read more

বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা
বরিশালে মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা

মেয়ের অস্বাভাবিক মৃত্যুর শোক সইতে না পেরে বিলাপ করতে করতে মানসিকভাবে ভেঙে পড়া মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের Read more

আন্তর্জাতিক কফি দিবস আজ
আন্তর্জাতিক কফি দিবস আজ

দিনের শুরু হোক বা আড্ডা বা আলাপ আলোচনা, কফি কেবল এক কাপ পানীয় নয়। বরং এটি আমাদের ভোরের ঘুম ভাঙানোর Read more

‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’
‘তিনি আসলেন, দেখলেন, জয় করলেন’

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। দলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন