গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদের সামনে মেদিয়াশুলাই এলাকায় এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (৩০ মার্চ) বিকেলে এই আটকের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, “বিষয়টি এখন পর্যন্ত আমার জানা নেই। তবে এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এনআই
Source: সময়ের কন্ঠস্বর
