‘আমার বাবা-মা অসুস্থ, তারা শ্রবণপ্রতিবন্ধী। আমি ঢাকায় রাজমিস্ত্রির সহকারী (হেল্পার) হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি। আমি সাংবাদিক না।কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়‌নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রা‌মের বাসিন্দা তাইজুল ইসলাম তাজু (৩০)। সম্প্রতি জিলাপির দাম নিয়ে তৈরি করা তার একটি ভিডিও সামাজিক যোগা‌যোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তাইজুল স্থানীয় একটি দোকানে গিয়ে জিলাপি বিক্রি নিয়ে সরল ভাষায় কথা বলছেন। তিনি বলেন, ‘অনেক এখানে দোকানপাট, অনেক জিলাপি ভাজতেছে।তার কাছে আমি প্রশ্ন করবো— জিলাপি কত করে বিক্রি করছেন? সাদাডা কত, লালডা কত?’ পরে তিনি দোকানিকে প্রশ্ন করেন, ‘জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? যদি জনগণকে বলতেন তাহলে অনেক খুশি হইতাম।’ তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ দর্শক তার সরলতা ও উপস্থাপনাকে বিনোদন হিসেবে দেখছেন এবং প্রশংসা করছেন।অন্যদিকে, কেউ কেউ তাকে ব্যঙ্গ করে মন্তব্যও করছেন।তাইজুল ইসলাম তাজু না‌গেশ্বরী উপ‌জেলার ব্রহ্মপুত্র নদবে‌ষ্টিত নারায়ণপুর ইউনিয়‌নের সরকারপাড়‌া গ্রা‌মের সিরাজুল ইসলা‌মের ছে‌লে। তার মা‌য়ের নাম তা‌হেরা বেগ‌ম। ৬ ভাই বো‌নের ম‌ধ্যে সবার বড়। তাইজুল পেশায় রাজমি‌স্ত্রির সহকারী (হেল্পার) হিসেবে ঢাকায় কাজ করেন।দে‌শের বি‌ভিন্ন জায়গায় রাজ‌মিস্ত্রির কা‌জের ফাঁকে ফাঁকে মজার ছ‌লে ভি‌ডিও ক‌রেন তিনি।তাইজুল ইসলাম বলেন, ‘সাংবাদিকরা আমাদের এলাকার খবর করে না। এ জন্য আমি ভিডিও করি। আমি বোকাসোকা মানুষ, আমার ভুল হতেই পারে। আপনারা আমাকে নিয়ে ট্রোল করেন। এতে আমার কষ্ট নেই। আমি চাই চরের মানুষের উন্নয়ন হোক।’নারায়ণপুর ইউপি চেয়ারম‌্যান মো. মোস্তাফিজুর রহমান ব‌লেন, ‘ওই ছে‌লের বা‌ড়ি আমার প‌রিষ‌দের সাম‌নে। ত‌বে ভাইরাল হওয়ার বিষয়‌টি আমার জানা নেই। আজ শুনলাম সে না‌কি ভি‌ডিও ক‌রে ভাইরাল হ‌য়ে‌ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ
মিয়ানমারের ভেতরে তাণ্ডব, আতঙ্কে রাত কাটাল উখিয়া-ঘুমধুমের মানুষ

মিয়ানমারের ভেতরে চলছে ভয়ংকর গুলিবিনিময়, আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের উখিয়া ও ঘুমধুম সীমান্ত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর Read more

মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২
মাদারীপুরে চার খুনের ঘটনায় কৃষক দলের নেতা শাহজাহানসহ গ্রেপ্তার ২

মাদারীপুরে আলোচিত চার খুনের ঘটনায় অন্যতম আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাঁর Read more

নবীনগরে মাদকসহ আটক ৭
নবীনগরে মাদকসহ আটক ৭

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার সলিমগঞ্জ ও Read more

মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি
মৌলভীবাজার সরকারি কলেজে হোস্টেল ফি কমানোর দাবিতে স্মারকলিপি

মৌলভীবাজার সরকারি কলেজের হোস্টেল ও ব্যবস্থাপনার অতিরিক্ত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের আলোকে নিয়ে আসা প্রসঙ্গে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী Read more

সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা
সাগরে সুস্পষ্ট লঘুচাপ ঘিরে আবহাওয়া অফিসের নতুন সতর্কবার্তা

সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে শুরু করেছ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখে যেতে Read more

ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন