মিয়ানমারের ভেতরে চলছে ভয়ংকর গুলিবিনিময়, আর তার প্রতিধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশের উখিয়া ও ঘুমধুম সীমান্ত। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টার পর থেকে শুরু হওয়া গুলির শব্দে ঘুম উড়ে গেছে সীমান্তবাসীর চোখ থেকে।রাতভর চলা এই তীব্র গোলাগুলিতে আতঙ্কে ঘরবন্দি ছিল উখিয়া এবং ঘুমধুম সীমান্ত এলাকার মানুষ। ভোরের আলো ফোটার আগ পর্যন্ত থেমে থেমে গুলির শব্দে কাঁপতে থাকে সীমান্তপাড়াগুলো।উখিয়া পালংখালীর রহমতের বিল, থাইংখালী, বালুখালী ও তুমব্রু পশ্চিমপাড়া এলাকার একাধিক বাসিন্দারা জানান, রাত ১১টা থেকে ১টা পর্যন্ত গুলির শব্দ এতটাই ভয়ংকর ছিল, মনে হচ্ছিল যুদ্ধ যেন সীমান্ত পেরিয়ে এখনি বাংলাদেশে ঢুকে পড়বে।একজন স্থানীয় বলেন, ‘এমন শব্দ এর আগে কখনো শুনিনি। শিশু-বৃদ্ধ সবাই ঘরের কোণে সেজদায় লুটিয়ে পড়ে দোয়া করছিলেন।’স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। গুলির ঝড় যেন রাতজুড়ে থামেনি এক মুহূর্তও।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দুটি ছবি, যেখানে দাবি করা হয়েছে— সংঘর্ষের গুলিতে বাংলাদেশে আশ্রিত এক রোহিঙ্গা আহত হয়েছেন। তবে এখনো কোনো নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করতে পারেনি।পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মিয়ানমারে সংঘর্ষের গুলি এসে পড়েছে ১২ নম্বর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে, একজন আহত। তাহলে আমরা কি নিরাপদ?’ এভাবে তিনি আবেগগগন একটি ফেসবুক পোস্ট করে মানুষকে আরো ভাবিয়ে তুলেন।কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন— পরিস্থিতি এখনো মিয়ানমারের ভেতরে সীমাবদ্ধ। এপারে আসার সম্ভাবনা নেই।উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আমরা সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছি। সীমান্তের ওপারে গুলির শব্দ শোনা গেছে, তবে বাংলাদেশে প্রবেশের ঝুঁকি নেই।’তিনি আরও জানান, আহত রোহিঙ্গা প্রসঙ্গে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের এলাকা ১২ নম্বর ক্যাম্প থেকে অনেক দূরে।তবে সীমান্তবাসীরা বলছেন, রাতের সেই শব্দ এখনো কানে বাজছে। শিশুদের কান্না, গুলির আওয়াজ আর অন্ধকার মনে হচ্ছিল, যুদ্ধ আমাদের দোরগোড়ায়।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সীমান্তবর্তী প্রায় ২৭১ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল। এখন আবারও সেই এলাকা উত্তপ্ত হয়ে উঠছে, আর তার আগুনের আঁচ এসে লাগছে বাংলাদেশের সীমান্তেও।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোলখালী গ্রামে এই Read more

ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম
সাংবাদিকদের বেতন ১২ হাজার হতে পারে না: মাহফুজ আলম

সাংবাদিকদের বেতন কোনোভাবেই ১২ থেকে ১৫ হাজার হতে পারে না। এজন্য সরকার এন্ট্রি লেভেলে একটি বেসিক স্যালারী ঠিক করতে চায় Read more

মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ জুন) সকালে উপজেলার Read more

নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক
নওগাঁয় জুয়া খেলার সময় অস্ত্রসহ বিএনপি-যুবদল নেতা আটক

নওগাঁর আত্রাইয়ে জুয়ার আসর থেকে বিএনপি-যুবদল নেতাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে দেশীয় Read more

ইরান পরমাণু চুক্তিতে না এগোলে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের
ইরান পরমাণু চুক্তিতে না এগোলে নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্সের

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন