মাদারীপুরের কালকিনি উপজেলায় সালিশ বৈঠকে কথা-কাটাকাটির জেরে এক ফল ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই আড়তের এক কর্মীকেও পিটিয়ে আহত করা হয়।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভুরঘাটা ফলের আড়ত এলাকায় ঘটে।পুলিশ ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার ভুরঘাটা ফলের আড়ত এলাকার ‘জুনায়েদ ফল ভান্ডার’-এর মালিক জয়নাল সরদার ও তাঁর ছোট ভাই রানা সরদারের (২২) সঙ্গে একই এলাকার খুচরা ফল ব্যবসায়ী রফিক মোল্লার রোববার (২৯ মার্চ) সকালে পাইকারি ফল কেনাবেচা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়।পরবর্তীতে ওই ঘটনার মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় ভুরঘাটার ‘মাহিয়া ফল ভান্ডার’-এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে রফিক মোল্লা ও তাঁর লোকজন ধারালো অস্ত্র দিয়ে রানা সরদারকে কুপিয়ে জখম করেন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে ‘জুনায়েদ ফল ভান্ডার’-এর কর্মী রাকিব হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আড়তে থাকা নগদ টাকাও লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, “ভুরঘাটায় ফল কেনাবেচা নিয়ে সালিশ বৈঠকে মারামারির ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন

কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ Read more

নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

কিশোরগঞ্জে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
কিশোরগঞ্জে আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ মে) জুম্মার নামাজ শেষে জুলাই Read more

সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭
সুদানে সেনাঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২৭

সুদানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিনজায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস Read more

সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন
সালমান মারা যাওয়ার সময় বগুড়ায় নৌকায় বসে খিচুড়ি খাচ্ছিলাম : ডন

চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলার অন্যতম আসামি (৪ নম্বর) খল অভিনেতা আশরাফুল হক ডন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে চার Read more

ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক
ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক

ইরাকের একটি পানি পরিশোধন কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০ জনেরও বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে ভোগা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন