প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়েও দেন। সরকার প্রধানের এই সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলী নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাচারিতা শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ে দিকে খানিকটা পথ এগিয়ে দেন। অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। জাতীয় সংসদ নির্বাচনের আগে ও বিএনপি ক্ষমতা নেওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সৌজন্যতা দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ‘জুলাই-আগস্ট বিপ্লব’-এর স্মৃতিচিহ্ন হিসেবে নির্মিতব্য ‘জুলাই-৩৬’ স্মৃতিফলক নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ১০টায় Read more

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সার্জিস Read more

ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা
ভিক্ষুক আনোয়ারের নতুন পরিচয় ডিম বিক্রেতা

বৃদ্ধ আনোয়ার হোসেন মিয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী। মানুষের কাছে তার পরিচয় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করেই সংসার চালায়। নেই কোন Read more

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ বহনকারী উড়োজাহাজ দেশে পৌঁছেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) Read more

বিএনপি নেতাকে এমপি নির্বাচিত করতে আ’লীগের একাট্টার ঘোষণা ইউপি চেয়ারম্যানের
বিএনপি নেতাকে এমপি নির্বাচিত করতে আ’লীগের একাট্টার ঘোষণা ইউপি চেয়ারম্যানের

যশোরের বাঘারপাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিএস আইয়ূবের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।  আগামীতে সকল চেয়ারম্যান তার Read more

অনলাইন জুয়ায় কঠোর শাস্তির ঘোষণা দিল তথ্য মন্ত্রণালয়
অনলাইন জুয়ায় কঠোর শাস্তির ঘোষণা দিল তথ্য মন্ত্রণালয়

সাইবার স্পেসে অনলাইন জুয়া, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িতদের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন