নাটোরের সিংড়ায় অবৈধভাবে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়। সিংড়া নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল পাওয়া যায়।এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। সেইসঙ্গে মজুদকৃত তেল ৭ দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেয়া হয়। এই জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: আতিক
দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: আতিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ভাদ্রা ইউনিয়নে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ Read more

যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা
যুক্তরাজ্যে মসজিদে আগুন দিল দুর্বৃত্তরা

যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সের একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০৪ অক্টোবর) রাতে ওই মসজিদে আগুন দেওয়া হয় বলে স্থানীয় Read more

চার লেনের স্বপ্নে ধুলা, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা
চার লেনের স্বপ্নে ধুলা, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে বাড়ছে দুর্ঘটনা

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুই লাইনে বিদ্যমান। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে থাকে। এছাড়া কক্সবাজারে রয়েছে বিশ্বের দৈর্ঘ্যতম Read more

বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক
বাড়ির কাজ না দেয়ায় স্কুলছাত্রকে পেটালেন প্রাইভেট শিক্ষক

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর স্কুলছাত্র শারাফী নামে এক ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বুধবার Read more

চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন
চট্টগ্রামে ভয়াবহ যানজট, স্থবির নগরজীবন

চট্টগ্রামের বুক চিরে প্রতিদিন দাপিয়ে বেড়ানো ট্রাক-কাভার্ডভ্যানের সারি এখন এই নগরের গলার কাঁটা। বন্দরের প্রবেশপথ এবং আশপাশের এলাকায় তৈরি হচ্ছে Read more

বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ
বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না: সালাহউদ্দিন আহমদ

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম, কোরআন-সুন্নাহ’র বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন