বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ভাদ্রা ইউনিয়নে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি আয়োজন করে ভাদ্রা ইউনিয়ন বিএনপি।সভায় ভাদ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি ও শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আতিকুর রহমান আতিক। তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন— সেই দিনের অপেক্ষায় আমরা সবাই আছি।’সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, যুগ্ম আহবায়ক মোঃ রাসেল রানা, ভাদ্রা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, সদস্য সচিব মোঃ সাইদুর রহমান, ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিগির হোসেন বাদশা, সদস্য সচিব মোঃ নয়ন ইসলাম কাজল, ভাদ্রা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন, ভাদ্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইশতিয়াক হোসেন রনি, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম হোসেন প্রমুখ।উক্ত কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা জানান, তরুণ ও কর্মঠ নেতৃত্ব আতিকুর রহমান আতিককে জনগণের কাছে তুলে ধরতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। স্থানীয় জনগণও কর্মসূচিকে স্বাগত জানান এবং বিএনপির প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে Read more

কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!
কর্তৃপক্ষের ‘স্বেচ্ছাচারিতায়’ স্টোরেই নষ্ট লাখ লাখ টাকার সরকারি ওষুধ!

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতায় সময়মতো রোগীদের মাঝে বিতরণ Read more

মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের
মনোনয়ন বৈধ ঘোষণা জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আযাদের

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্রকে বৈধ Read more

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় ছুনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত Read more

আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ
আবারও সহিংসতার শঙ্কা, মণিপুরে ইন্টারনেট বন্ধ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজ্য প্রশাসন পাঁচটি জেলায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন