টাঙ্গাইল জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সীমিতসংখ্যক পাম্প খোলা থাকলেও সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে শত শত মোটরসাইকেলচালককে।সোমবার (৩০ মার্চ) জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় অধিকাংশ পাম্পে তেলের মজুদ শেষ হয়ে গেছে। অনেক পাম্পে ‘তেল নেই’ লিখে নোটিশ টানানো হয়েছে। ফলে পরিবহন শ্রমিক, মোটরসাইকেল চালকসহ সাধারণ ভোক্তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে পারছেন না।এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি অসাধু চক্র পাম্পের বাইরে বোতল ও জারে পেট্রোল ও অকটেন বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এসব তেল সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে। জরুরি প্রয়োজনে অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য দিয়ে তেল কিনছেন।ভুক্তভোগী মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম, কামাল হোসেন ও শহীদুল মিয়াসহ অনেকে জানান, জেলার হাতে গোনা কয়েকটি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ থাকায় বাইরে থেকে বেশি দামে তেল কিনতে হচ্ছে। পাশাপাশি ওষুধ কোম্পানির বিপুলসংখ্যক মোটরসাইকেল পাম্পগুলোতে ভিড় বাড়িয়ে দিচ্ছে।অন্যদিকে মিনিট্রাক চালক আব্দুল কাদের জানান, জরুরি মালামাল নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য তিনি দুই হাজার টাকার তেল চাইলেও তাকে এক হাজার টাকার বেশি দেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে বাইরে থেকে উচ্চমূল্যে তেল কিনতে হয়েছে। তার অভিযোগ, এ সংকটের পেছনে পাম্প সংশ্লিষ্টদের কারসাজি থাকতে পারে।এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পাশাপাশি অবৈধভাবে অতিরিক্ত দামে তেল বিক্রির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলভী নামে (২৭) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম (২৬) নামে আরও এক Read more

কিশোর গ্যাং এর দৌরাত্ম্য! স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!
কিশোর গ্যাং এর দৌরাত্ম্য!  স্কুলছাত্র নির্যাতনের ভিডিও ভাইরাল!

বগুড়ার শেরপুরে ভীমজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপর চারজন শিক্ষার্থী মিলে মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে Read more

জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ
জাতীয় সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক Read more

১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক
১৩ বছরের শিশুকে ধর্ষণ, মোটরসাইকেল চালক পলাতক

পটুয়াখালীর গলাচিপায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া তেরো বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাহাদুর হাওলাদার (২৯) নামে এক Read more

ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’
ফিলিস্তিনিদের মুক্তি কামনায় শেষ হলো ‘মার্চ ফর গাজা’

মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মোনাজাত শুরু Read more

পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
পাকিস্তানে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা। তাদের মধ্যে অন্তত ১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন