বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। গতকাল রবিবার (২৯ মার্চ) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি জানিয়েছেন।  সোনম তার পোস্টে লিখেছেন, অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তানের আগমন ঘটেছে। আমাদের পরিবার এখন আরো বড় হলো। বড় ছেলে বায়ু তার ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি আরো জানান, চারজনের পরিবার হিসেবে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে তারা গভীরভাবে ধন্য। খবরটি শেয়ার করার পরপরই বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন এই দম্পতি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প
কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর হামলার নির্দেশ দেবেন না Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক Read more

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল
পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ কাল

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত আছে। এতে পুঁজি হারিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের Read more

ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি
ভিডিও না মুছলে ‘সাংবাদিকতা করা যাবে না’: যুবদল কর্মীর হুমকি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে যুবদল কর্মী Read more

বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার
বিপিএলে নোয়াখালীর টানা চতুর্থ হার

বিপিএলের চলতি আসরে নতুন দল হিসেবে যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেসের জন্য অভিষেক মৌসুমটা এখন পর্যন্ত হতাশারই। একের পর এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন