চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড লাগবে বলে জানানো হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সাধারণ সভায় এ তথ্য নিশ্চিত করা হয়।সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।অনুষ্ঠানে বক্তব্য দেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন, সমবায় কর্মকর্তা নুর আলম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা সাজিদুর রহমান, জীবননগর থানার এসআই জাহিদ হাসান প্রমুখ।সভায় চোরাচালান, মাদক, কিশোর গ্যাং, দূর্নীতি, সন্ত্রাস ও নাশকতার বিষয়ে আলোচনা করা হয় এবং এগুলো প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।বিশেষ করে বর্তমান সময়ে জ্বালানি তেল অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জোরদার করা ও আগামী ১ এপ্রিল থেকে পাম্প হতে তেল সংগ্রহের করতে বাধ্যতামূলক ফুয়েল কার্ড তদারকি করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সবাইকে ধৈর্য সহকারে শৃঙ্খলার সাথে তেল সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়।এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ! মামলার প্রস্তুতি
থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ! মামলার প্রস্তুতি

বরগুনার আমতলীতে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দকৃত ১,৫০০ কেজি জাটকা ইলিশ থানা প্রাঙ্গণ থেকে লুট হয়েছে। এ ঘটনায় মৎস্য Read more

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষিকার

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন নিহতের স্বামী ওমর Read more

শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে
শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ চলছে

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। তবে সারা রাত অবস্থানের Read more

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে নীতি নিয়েছিল খালেদা জিয়ার সরকার
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে নীতি নিয়েছিল খালেদা জিয়ার সরকার

খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও দুবার তিনি তার মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। ওই দুই মেয়াদে তার নেতৃত্বাধীন সরকারের সময়ে Read more

অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার
অস্ত্র–ইয়াবা–ককটেল মামলার আসামি যুবলীগ নেতা গিট্টু নাছির গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. নাছির (৩৩), ওরফে গিট্টু নাছিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৪ Read more

চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত
চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত

রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন