বরগুনার আমতলীতে নৌবাহিনী ও উপজেলা মৎস্য বিভাগের জব্দকৃত ১,৫০০ কেজি জাটকা ইলিশ থানা প্রাঙ্গণ থেকে লুট হয়েছে। এ ঘটনায় মৎস্য বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা–কুয়াকাটা মহাসড়কের আমতলী ছুরিকাটা এলাকায় নৌবাহিনী, মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযানে কুয়াকাটা থেকে ঢাকাগামী চারটি বাস তল্লাশি করে প্রায় ১,৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এরপর মৎস্য বিভাগের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেলের উপস্থিতিতে মাছগুলো স্থানীয় ৫০টি এতিমখানায় বিতরণের জন্য থানায় রাখা হয়।তবে বিকেলে থানা প্রাঙ্গণে হঠাৎ দুই শতাধিক ব্যক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মুহূর্তের মধ্যে সব মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় জড়িতদের শাস্তির দাবি ওঠে।ইশরাত হোসেন হিমেল জানান, জব্দকৃত মাছগুলো দুস্থ ও এতিমদের মধ্যে বিতরণের জন্য রাখা হয়েছিল। এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, সাধারণ ডায়রি করা হয়েছে এবং মৎস্য বিভাগের অভিযোগও পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজের মাধ্যমে কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।উল্লেখ্য, সরকার ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ইলিশ ধরা, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে। এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য ফেব্রুয়ারি থেকে চার মাস ভিজিএফ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারে ৪০ কেজি করে চাল বিতরণের ব্যবস্থা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রবিবার Read more

প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন
প্রথমবারের মতো মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সফলভাবে মানবদেহে মূত্রথলি বা ব্লাডার প্রতিস্থাপন করেছেন দেশটির চিকিৎসকরা। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য Read more

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

ফুটবল খেলা কেন্দ্র করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের Read more

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার
উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব, ফিরিয়ে দিল সরকার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত Read more

সারাদেশে ১৮ ঘণ্টায় সড়কে ঝরল ২৩ প্রাণ
সারাদেশে ১৮ ঘণ্টায় সড়কে ঝরল ২৩ প্রাণ

সারাদেশে গত ১৮ ঘণ্টায় সড়ক ও রেলপথে ঘটে যাওয়া আলাদা দুর্ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) Read more

আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান
আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান

ঢাকা মহানগরীতে গত বছরের ১৮ জুলাই  আন্দোলন দমাতে সরাসরি আন্দোলনকারীদের গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন