ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এ শুল্কনীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।বুধবার (৩০ জুলাই) এ ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ১ আগস্ট থেকে ভারত একটি ‘অনির্দিষ্ট’ দণ্ডের মুখোমুখি হবে। তবে কী ধরনের দণ্ড কিংবা কেন দণ্ড দেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা লিখেন। ট্রাম্প লিখেন, ‘ভারত যদিও আমাদের বন্ধু, তবে বিগত বছরগুলোতে তাদের সঙ্গে তুলনামূলকভাবে আমরা কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অনেক বেশি, যা বিশ্বে সর্বোচ্চ। তারা বিশ্বের যেকোনো দেশের তুলনায় সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অশুল্ক বাধা ব্যবহার করে।’তিনি আরও বলেন, ‘তারা (ভারত) সব সময় সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে কিনে থাকে। সবাই যখন চায়, রাশিয়া যেন ইউক্রেনে হত্যা বন্ধ করে, ঠিক সে সময়ে চীনের মতো তারাও রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা—এসব ভালো লক্ষণ নয়!’যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!
ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু!

চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় Read more

জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে
জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট Read more

সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ
সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান যুদ্ধের ডামাডোলের মধ্যেই অবৈধভাবে Read more

ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে পায়ের আঙুল বিচ্ছিন্ন
ফরিদপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে পায়ের আঙুল বিচ্ছিন্ন

ফরিদপুরের সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে মো. বাচ্চু মাতুব্বর (৪০) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে তার পায়ের পাঁচটি আঙুল Read more

যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে
যশোরে ছুরির ফলায় মৃত্যু ঘুরছে

যশোরে ‘মারণাস্ত্র’ হিসেবে ধারালো অস্ত্র ‘ছুরি’ ব্যবহার করা হচ্ছে। এতে গত ১৩ দিনে ১৬ জনকে ছুরিকাঘাত করা হয়। এর মধ্যে Read more

এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ
এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন