পারমাণবিক চুক্তি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ওমানে এ আলোচনা হয়। তবে প্রত্যক্ষ নয়, বরং ওমানের মধ্যস্থতায় আলোচনা হয়েছে। এতে বার্তা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।এদিকে আগামী সপ্তাহে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়েছে। এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি মোকাবিলা করা। আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি কোনো সমঝোতা না হয়, তবে ইরানে সামরিক অভিযান শুরু করা হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, আমার মনে হয়, আমরা আলোচনার রূপরেখার খুব কাছাকাছি আছি। আর যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারি, তবে সেটি একটি বড় অগ্রগতি হবে। আমরা সেই ভিত্তির ওপর বাস্তব আলোচনা শুরু করতে পারব। আলোচনা “শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে” হয়েছে। তিনি জানিয়েছেন, আলোচনার মূল লক্ষ্য হলো—আঞ্চলিক উত্তেজনা কমানো, বন্দি বিনিময়, ও কিছু সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ।আরাকচি বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদ থেকে এ পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনা। ‘উৎপাদনশীল, শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে’ এটি অনুষ্ঠিত হয়েছে।তিনি আরও বলেন, ‘উভয় পক্ষ আগামী শনিবার ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই স্বল্পমেয়াদে একটি সমঝোতা চায়। আমরা শুধু আলাপ-আলোচনার জন্য আলোচনা করতে চাই না।’এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভেন উইক ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এসক্রোগিমা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্বাস আরাকচিকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা ‘খুবই ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে। বৈঠকের বিষয়ে বলা হয়েছে, এই বিষয়গুলো অত্যন্ত জটিল, তবে আজ বিশেষ দূত উইটকফের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারে পৌঁছানোর পথে একটি অগ্রগতি।” উভয় পক্ষ আবার আগামী শনিবার সাক্ষাৎ করতে সম্মত হয়েছে।প্রসঙ্গত, ট্রাম্প গত সোমবার হঠাৎ ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করবে। এর আগেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪
নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। Read more

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী
ঢাকা মেডিকেলে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। নবজাতকদের মধ্যে ৩ জন ছেলে ও Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ Read more

বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিল সরকার
বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিল সরকার

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার খাদে, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার খাদে, আহত ৫

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কোরছাপ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার মহাসড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে একই পরিবারের Read more

লক্ষ্মীপুরে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
লক্ষ্মীপুরে ৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে চর রুহিতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০টি শিক্ষা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন