বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। এমনকি তিনি নাকি ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ বলেও জানা যায়। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ায় এই সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।তবে এত গুঞ্জনের মাঝেও বিয়ের বিষয়ে বেশ স্পষ্ট অবস্থান নিয়েছেন কৃতি নিজেই।স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তার বোন নূপুর শ্যানন। বিয়ের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও একপ্রকার সিলমোহর দেন অভিনেত্রী। সম্প্রতি এক অনুষ্ঠানে তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন,“আমি কবে বিয়ে করছি এই প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে।”তিনি আরো জানান, বিয়ের জন্য কোনও তাড়াহুড়ো নেই তার। এরপর বললেন, “যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব।এখনই সে রকম কোনও পরিকল্পনা নেই।”অর্থাৎ, আপাতত বিয়ের পিঁড়িতে বসার কোনও তাড়া নেই কৃতির। ক্যারিয়ার, নিজের লক্ষ্য আর ব্যক্তিগত সময়—সবকিছুকেই তিনি এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।সঞ্চালক আবার প্রশ্ন করলেন— বোনের মতো আপনারও কোনো অনুষ্ঠান কি শিগগিরই হতে চলেছে? উত্তরে কৃতি শ্যানন বলেন, আমি জানি না। আমি তখনই বিয়ে করব, যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনো তাড়াহুড়ো নেই।আরএ
Source: সময়ের কন্ঠস্বর
