অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি রাজধানী ঢাকায় পৌঁছান। বিসিবির একাধিক পরিচালক আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।গত রোজার আগে অনেকটা নিভৃতেই দেশ ছেড়েছিলেন বিসিবি সভাপতি। এরপর থেকে তাকে নিয়ে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। বিশেষ করে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল, তিনি কি আদৌ ফিরবেন, নাকি প্রবাস থেকেই দায়িত্ব পালন করবেন?বোর্ড কর্তারা এর আগে জানিয়েছিলেন যে, তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ কাটিয়ে ২৬ বা ২৭ মার্চের মধ্যে ফিরবেন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের দুদিন পর ২৯ মার্চ তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটল।তবে আমিনুল ইসলাম বুলবুলের এই ফেরা এমন এক সময়ে হলো, যখন বিসিবির গত অক্টোবর মাসের নির্বাচন নিয়ে বইছে উত্তাল হাওয়া। ঢাকার বিভিন্ন ক্লাব এবং জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার একঝাঁক সংগঠক এই নির্বাচনকে ‘অবৈধ ও অস্বচ্ছ’ দাবি করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা যায়, আগামী এপ্রিলের প্রথম ভাগেই এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তদন্তের অংশ হিসেবে কমিটি ইতিমধ্যেই বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে তিনি সশরীরে ঢাকায় আসায় এখন তাকে কমিটির সামনে হাজির হয়ে সরাসরি বক্তব্য দিতে হতে পারে।প্রসঙ্গত, গত অক্টোবরের নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নিজের ভূমিকা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। বিশেষ করে নিয়মবহির্ভূতভাবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছে তার কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্ত কমিটির নজরে রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি
এত চেষ্টার পরও দিল্লির আকাশ থেকে ঝরল না এক ফোঁটা বৃষ্টি

ভারতের রাজধানী দিল্লির ভয়াবহ বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে বহুদিন ধরেই ক্লাউড সিডিং বা কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর পরিকল্পনা করছিল সরকার। ধারণা ছিল, Read more

কুমিল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কুমিল্লায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ
লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর জাতীয় নির্বাচন চেয়ে লিগ্যাল নোটিশ

লুট হওয়া বিপুল পরিমাণ মারণাস্ত্র ও গোলাবারুদের একটি বড় অংশ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তাই এসব মারণাস্ত্র ও গোলাবারুদ Read more

চালুর ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল সার কারখানা
চালুর ১২ ঘন্টা না পেরোতেই ফের বন্ধ সিইউএফএল সার কারখানা

দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর পুনরায় চালুর মাত্র ১২ ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম Read more

ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ফরিদপুরে এনসিপির সমাবেশ উপলক্ষে নিরাপত্তা জোরদার

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সমাবেশস্থলের আশপাশে মোতায়েন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন