গত ২৮ মার্চ ছিল ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের সহকর্মীদের ভালোবাসায় ভাসেন তিনি। দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগরও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। তবে তার শুভেচ্ছাবার্তায় ছিল ভিন্নধর্মী ভাবনা ও পরামর্শের ছাপ।শাকিব খানের সঙ্গে শরীরচর্চার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মিশা সওদাগর তাকে ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন। তিনি লিখেছেন, একজন মেসির যেমন ভালো কোচিং স্টাফ এবং মাঠে আরও ১১ জন যোগ্য খেলোয়াড় দরকার হয় গোল করার জন্য, ঠিক তেমনি একজন নায়কের সাফল্যের জন্য প্রয়োজন দক্ষ পরিচালক, দূরদর্শী প্রযোজক, শক্তিশালী স্ক্রিপ্ট, মানসম্মত চরিত্র এবং দক্ষ সহ-অভিনেতা। এই উপাদানগুলোর অভাব থাকলে সব চেষ্টাই বৃথা হতে পারে বলে মনে করেন তিনি। শাকিবের ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টাকে সম্মান জানিয়ে তিনি এই বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানান।ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খান ও মিশা সওদাগর জুটি উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা। একসময় শাকিবের সিনেমা মানেই খলনায়ক হিসেবে মিশার উপস্থিতি ছিল প্রায় অবিচ্ছেদ্য। তবে সাম্প্রতিক সময়ে এই জনপ্রিয় জুটিকে আগের মতো নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে না।সবশেষ এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমায়, যা নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের Read more

চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিকিৎসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিকিৎসাসেবার পরিবেশ নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (১৩ Read more

আনোয়ারায় সাপের কামড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
আনোয়ারায় সাপের কামড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে জাহেদুল ইসলাম  নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১১নং Read more

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির দায় ওপর চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন