২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’ সিনেমার সিক্যুয়েল ধুরন্ধর ২ মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে ঝড় উঠেছে। এর মধ্যেই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে সিনেমাটি। বক্স অফিসে ঝড় তুললেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর। মুক্তির পর থেকেই একদিকে দর্শকের উচ্ছ্বাস, অন্যদিকে তীব্র সমালোচনায় বারবার শিরোনামে উঠে আসছে এই ছবি।মার্চের ১৯ তারিখে মুক্তি পাওয়া এই সিক্যুয়েল ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবচেয়ে সাম্প্রতিক মন্তব্য এসেছে লোকসভা সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি একটি সম্মেলনে সিনেমাটিকে ‘বাকওয়াস’ বা আবর্জনা আখ্যা দিয়ে বলেছেন, এটি সহিংসতাকে উৎসাহিত করে।“এটা কি সিনেমা? তিন ঘণ্টার বাজে জিনিস!” তাঁর অভিযোগ, ছবিতে অশালীন ভাষা ও হিংসার আধিক্য রয়েছে, যা দেখার মতো নয়।ছবির বিশ্বজোড়া সাফল্যের প্রসঙ্গ উঠলে ওয়াইসি হায়দরাবাদের একটি প্রবাদ টেনে বলেন, এই ধরনের বিষয়কে গুরুত্ব না দিয়ে ‘মাটিচাপা’ দিয়ে দেওয়াই ভালো।প্রসঙ্গত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতীয় বক্স অফিসে ৭১৫ কোটি ৭২ লাখ টাকা নেট এবং ৮৫৪ কোটি ৯৯ লাখ টাকা গ্রস আয় করেছে মুক্তির পর প্রথম নয় দিনে। ভারতের বাইরে ছবিটি ৩০ মিলিয়ন বা ২৮৫ কোটি টাকা আয় করেছে। ফলে সব মিলিয়ে ছবিটি ১১৪০ কোটি টাকা আয় করেছে এখনও পর্যন্ত। এমন সময়ে রাজনীতিক আসাদউদ্দিন ওয়াইসির মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি
আমি আরও ৯৮ বাচ্চার মা হতে চাই: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। সেই চিত্রনায়িকা এবার আসছেন মাছরাঙা টেলিভিশনের Read more

ঝিকরগাছায় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা
ঝিকরগাছায় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

যশোরের ঝিকরগাছা উপজেলায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের Read more

বয়সসীমা ছাড়াই নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়ায়
বয়সসীমা ছাড়াই নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়ায়

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে যে কোনো Read more

কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
কালিয়াকৈরে গাছ কর্তন করে জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর এলাকায় গাছ কর্তন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও Read more

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া
মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন