কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালিয়ে মাদক ও তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলিমচরমনি গ্রামের মৃত শুক্কুর মিয়ার ছেলে আরিফ (৩২), আতকাপাড়া মনিপুর পত্তর গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ইউসুফ (৩৮) ও একই গ্রামের হারুন অর রশিদের ছেলে হিরণ এলাইচ পরাণ (৩৫)।পুলিশ জানায়, মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূরুল ইসলাম মোস্তাক ও এসআই আমজাদের নেতৃত্বে পুলিশের একটি দল টেঙ্গুরিয়া হাওরে অভিযান চালায়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা চামটাঘাটের দিকে যাবার সময় পুলিশ আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হাওরের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
লিবিয়ার উপকূলে নৌকাডুবি: নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

লিবিয়ার উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত একটি অভিবাসীবাহী নৌকা উল্টে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) Read more

শেরপুরের ‘রাজাবাবু’ কোরবানির হাটের চমক
শেরপুরের ‘রাজাবাবু’ কোরবানির হাটের চমক

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরুর হাটে ইতোমধ্যে জমে উঠেছে প্রস্তুতি। এরই মধ্যে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বুড়িতলা গ্রামের Read more

জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জীবননগরের গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পশ্চিম পাড়ায় গলায় ফাঁস দিয়ে সালমান (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৪ জুলাই) রাত Read more

১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন
১২ ফেব্রুয়ারিই পাবনার সেই ২টি আসনে নির্বাচন

গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের Read more

চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির
চাকসুর ফল ঘোষণা: মুখোমুখি অবস্থানে ছাত্রদল-শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনপ্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশনের সদস্য ও আইটি Read more

ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন