যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধ শুরুর ঠিক এক মাসের মাথায় সারা যুক্তরাষ্ট্রে রাস্তায় নামলেন বিক্ষোভকারীরা। শনিবারের এই মিছিল ও সমাবেশ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর ‘নো কিংস’ আন্দোলনের তৃতীয় দফা কর্মসূচি।‘নো কিংস’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সব ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ৩০০-এরও বেশি অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছিল। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসিতে বড় ভিড় হয়েছে। রোম, প্যারিস ও বার্লিনেও সমান্তরাল কর্মসূচি হয়েছে।আয়োজকরা এবার বড় শহরের বাইরে রক্ষণশীল এলাকায়ও মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছেন। প্রগতিশীল অলাভজনক সংস্থা ইনডিভিজিবলের সহপ্রতিষ্ঠাতা লিয়া গ্রিনবার্গ বলেছেন, ‘এই শনিবারের সংগঠনের মূল গল্প হলো কতজন বিক্ষোভ করছেন তা নয়, বরং কোথায় করছেন তা।’সবচেয়ে বড় বিক্ষোভটি হয়েছে মিনেসোটার মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায়। গত ডিসেম্বরে এই এলাকায় ট্রাম্পের ‘অপারেশন মেট্রো সার্জ’-এ ৩ হাজারের বেশি ফেডারেল অভিবাসন কর্মকর্তা ঢুকে বলপূর্বক বহিষ্কার অভিযান চালিয়েছিল। জানুয়ারিতে সেই অভিযানে দুই মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেত্তি ও রেনি নিকোল গুড নিহত হন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং শনিবারের সমাবেশে তাদের স্মরণ করা হয়।মিনেসোটার সমাবেশে প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স বক্তৃতা দিয়েছেন। রক কিংবদন্তি ব্রুস স্প্রিংস্টিন ও লোকসংগীতশিল্পী জোয়ান বায়েজ সংগীত পরিবেশন করেছেন। অভিনেতা রবার্ট ডি নিরো পূর্বে ধারণ করা ভিডিও বার্তায় বলেছেন, ‘আপনাদের সাহস ও প্রতিশ্রুতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে। সরকারি গুন্ডাদের সশস্ত্র হামলার মুখেও আপনারা বীরত্ব দেখিয়েছেন।’ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশপাশে মিছিলকারীরা সাইনবোর্ড হাতে জমায়েত হয়েছেন। স্যান্ডার্স সমাবেশে বলেছেন, ‘আমরা এই দেশকে কর্তৃত্ববাদ বা ধনকুবেরদের শাসনে ডুবে যেতে দেব না। আমেরিকায় আমরা জনগণই শাসন করব।’আগের দুটি ‘নো কিংস’ মিছিল হয়েছিল গেল বছর জুন ও অক্টোবরে, যেগুলোতে লাখো মানুষ অংশ নিয়েছিলেন। এই বিক্ষোভ আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের কমতে থাকা জনপ্রিয়তার সুযোগে কংগ্রেসে আসন বাড়ানোর আশায় রয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লিতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
দিল্লিতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লির সীমাপুরি এলাকা থেকে ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার শাহদারা Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

ওয়াশিংটনে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া
ওয়াশিংটনে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিল এয়ার ইন্ডিয়া

ভারতের দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। সোমবার (১১ আগস্ট) তারা এ ঘোষণায় জানায়, Read more

মালয়েশিয়ায় পা রাখতেই বিক্ষোভের মুখে ট্রাম্প
মালয়েশিয়ায় পা রাখতেই বিক্ষোভের মুখে ট্রাম্প

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় দফার বিক্ষোভ চলছে। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেলে আম্পাং পার্ক এলআরটি স্টেশনের Read more

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক Read more

নকল ও ভেজাল কসমেটিকস জব্দ, কারখানা মালিকের কারাদন্ড
নকল ও ভেজাল কসমেটিকস জব্দ, কারখানা মালিকের কারাদন্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার(১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন