মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় দফার বিক্ষোভ চলছে। আজ রোববার (২৬ অক্টোবর) বিকেলে আম্পাং পার্ক এলআরটি স্টেশনের বাইরে শতাধিক তরুণ-তরুণী ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ শুরু করেন, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এদিন বিকেল ৫টার পর স্টেশনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের অনেকেই মুখে মুখোশ ও গলায় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়া পরে ছিলেন। তাদের হাতে ছিল সাম্রাজ্যবাদবিরোধী প্ল্যাকার্ড ও ট্রাম্পবিরোধী ব্যানার। এক পর্যায়ে এক তরুণ উচ্চস্বরে বলেন, এখন জনগণের ট্রাইব্যুনাল অধিবেশন শুরু হয়েছে! এরপরই একযোগে ভেসে ওঠে, ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান।বিক্ষোভ চলাকালে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা যায়। দাঙ্গাবিরোধী ইউনিটসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য পুরো এলাকাজুড়ে অবস্থান নেন।এর আগে সকাল থেকেই দাতারান মের্দেকায় আরও একটি ট্রাম্পবিরোধী সমাবেশ শুরু হয়। আসিয়ান শীর্ষ সম্মেলনের আগ মুহূর্তে শত শত মানুষ সেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে জড়ো হন।সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ট্রাম্প একজন ভণ্ড’, ‘ট্রাম্প একজন মিথ্যাবাদী’ স্লোগান দেন ও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের তীব্র নিন্দা জানান। অনেকেই পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন, যারা গলায় কেফিয়া পরে ও হাতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি জানান।বিক্ষোভে উপস্থিত ছিলেন পিকেআরের সাবেক সিনিয়র নেতা জুরাইদা কামারুদ্দিন, চুয়া তিয়ান চ্যাং ও পেজুয়াং পার্টির নিজাম মাহশার।৩৮ বছর বয়সী গোম্বাকের এক অংশগ্রহণকারী ইকমাল বলেন, আমরা চাই ট্রাম্প বিশ্ববাসীর ফিলিস্তিন সংহতি দেখতে পান। যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আর সহযোগিতা না করে।দাতারান মের্দেকার পাশেই আইসক্রিম বিক্রি করা স্থানীয় নাগরিক সিয়াওয়াল বলেন, আমি ফিলিস্তিনের পক্ষে, তবে আসিয়ান সম্মেলনের মতো আন্তর্জাতিক ইভেন্টে এমন বিক্ষোভ আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের আশপাশ এলাকা ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আম্পাং পার্ক এলাকায় সমাবেশ না করার জন্য সতর্কতা দেওয়া হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কেএলসিসি, কনলে ও আম্পাং পার্কসহ কয়েকটি এলআরটি ও এমআরটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

কাতারের জলসীমায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ৬ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া এখনো একজন নিখোঁজ আছেন। তাকে খুঁজে Read more

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর
কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা-ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ Read more

তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
তজুমদ্দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলার তজুমদ্দিনে পৃথক দু'টি ঘটনায় পুকুরের পানিতে ডুবে মনিফা (৮) ও মুনতাহা (৫) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের Read more

কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়
কক্সবাজার নিরাপদ যাত্রায় অদৃশ্য ভয়

 ছুটির আমেজে ভরপুর থাকার কথা ছিল কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনযাত্রা। কিন্তু সেই পথই এখন অজানা আতঙ্কে মোড়ানো। সন্ধ্যা নামলেই জানালার Read more

হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা
হাজীগঞ্জে ভোক্তার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা Read more

ইসরায়েলের গণহত্যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে: মাহাথির
ইসরায়েলের গণহত্যা শতাব্দীর পর শতাব্দী মনে রাখা হবে: মাহাথির

এ বছর ১০০ বছরে পা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। জন্মদিনেও তিনি নিজের দীর্ঘদিনের অভ্যাস অনুযায়ী কঠোর নিয়ম মেনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন