চৈত্রের হালকা উষ্ণ হাওয়া, গাছে গাছে নতুন পাতা আর ফুলের রঙে যখন প্রকৃতি সেজে ওঠে, তখনই বাংলার হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ফিরে আসে এক প্রাচীন ঐতিহ্য—বাসন্তী পূজা। শারদীয় দুর্গাপূজার জাঁকজমকের বাইরে, এই পূজা যেন আরও নিবিড়, আরও আত্মিক। এরই ধারাবাহিকতায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা।গত মঙ্গলবার (২৪ মার্চ) শুরু হয়ে আজ শনিবার (২৮ মার্চ) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হয়েছে এ পূজা অর্চনা।  তারাগঞ্জ কেন্দ্রীয় শিব মন্দিরে পাঁচ দিন ব্যাপি এ পূজায় ভক্ত পূর্ণার্থীদের উপস্থিতি ছিলো রেকর্ড পরিমাণ।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বসন্তকালেই প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল। পুরাণে রাজা সুরথের কাহিনি সেই প্রাচীনতার সাক্ষ্য বহন করে। যদিও সময়ের প্রবাহে শারদীয় দুর্গাপূজা জনপ্রিয় হয়ে ওঠে, বাসন্তী পূজা এখনও সেই আদি ধারার স্মারক হয়ে টিকে আছে।বর্তমান সময়ে বাসন্তী পূজা শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। বিভিন্ন পূজামণ্ডপে উঠে আসছে সামাজিক বার্তা। কোথাও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, কোথাও পরিবেশ রক্ষার আহ্বান—শিল্প ও প্রতিমার মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরা হয়েছে।গ্রামবাংলায় এখনও বাসন্তী পূজা অনেকটাই পারিবারিক ও ঐতিহ্যনির্ভর। বনেদি বাড়ির পূজায় দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নিয়ম-কানুন। অন্যদিকে শহরের পূজায় যুক্ত হয়েছে আধুনিক আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও সামাজিক উদ্যোগ। এই দুই ধারার সম্মিলনই বাসন্তী পূজাকে দিয়েছে এক অনন্য বৈচিত্র্য।সুষ্ঠুভাবে বাসন্তি পূজা শেষ করতে পেরে দারুণ আনন্দিত পূজার আয়োজক কমিটির সকল সদস্যরা। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  
ফুলবাড়ীতে নববর্ষের প্রথম সকালেই তীব্র ঠান্ডায় স্থবির জনজীবন  

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর Read more

বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) Read more

শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু
শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর Read more

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে একটি মামলায় ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনায় দেশটির আদালত Read more

উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু
উখিয়ায় বন্য হাতির রহস্যজনক মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় এক বন্য হাতির মৃত্যু হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেল, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন