দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) নববর্ষের প্রথম সকালেই ঘনকুয়াশা আর তীব্র ঠান্ডায় কাঁপছে  সাধারণ মানুষ।রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বেড়েছে মানুষের কাঁপুনি। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না সেই কাঙ্ক্ষিত উষ্ণতা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, বিশেষ করে দুর্ভোগ বেড়েছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর।উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের আয়নাল ইসলাম বলেন, এবার ঠান্ডা অনেক বেড়েছে। ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে আছি। এখনো কেউ কম্বল দেয় নাই।একই এলাকার নজরুল ইসলাম বলেন, ঠান্ডায় কাজ করলে হাত-পা জ্বালা করে। ঠিকমতো কাজ করতে পারি না।কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপ্নন কুমার বিশ্বাস বলেন, জেলায় শীতজনিত রোগে আক্রান্তদের সংখ্যা এখনও তেমন বাড়েনি। এরপরও বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন যে রোগীরা আসছেন তারা আউটডোরে চিকিৎসা নিচ্ছেন।জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, ৯ টি উপজেলায়  ২২ হাজার শীতবস্ত্র বিতরণ চলছে ও নগদ ৫৪ লক্ষ টাকা মজুদ আছে।কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সবনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ
চকরিয়ায় ১ মাসে সড়কে ঝরেছে ২৭ প্রাণ

কক্সবাজারের চকরিয়ায় গত ১ মাসে সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার অংশে ৪৮ কিলোমিটার এলাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার Read more

বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে
বিএনপির সাবেক নেতা আ.লীগে যোগ দিয়ে বললেন শেখ হাসিনা ফিরবে

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি ডা. ফজলুর করিমের ছেলে ও সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট Read more

শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা Read more

যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিল ইরান

মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের অবকাঠামোতে হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ‘অচল’ করে দেবে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন Read more

কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট
কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুলাই) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন