ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রপাতে সমির বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। সে সময় আহত হয়েছে আরও ৪ জন কৃষক। শনিবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। মৃত সমির মৃত সমির ওই গ্রামের সুশিল বিশ্বাস ও অপু ওই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানায়, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ জনকে আসামি করে পুলিশের ৩ মামলা
খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ জনকে আসামি করে পুলিশের ৩ মামলা

খাগড়াছড়ি সদর ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছে। এর Read more

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক

এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য Read more

বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’
বরিশালে দেওয়া হবে ‘টাইফয়েড টিকাদান’

সারা দেশের ন্যায় বরিশাল বিভাগেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইন শুরুর প্রথম ১০ কার্যদিবস প্রাথমিক Read more

টেকনিক্যাল জটিলতায় আঁটকে আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা
টেকনিক্যাল জটিলতায় আঁটকে আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা

রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবার (১৮ই জুন) Read more

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় Read more

আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!
আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!

নওগাঁ জেলা জজ আদালতের গারদখানায় বন্দি আসামিদের সাথে কেউ দেখা করতে গেলে টাকার বিনিময়ে সাক্ষাতের সুযোগ মেলে। টাকা না দিলে বিভিন্ন তালবাহানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন