টাঙ্গাইলে ট্রেন দুৃৃর্ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নারী ও শিশুস নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ মার্চ) দুপুরে নামাজে জানাজা শেষে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৮ টার দিকে একটি মিনি ট্রাকে করে নিহতের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছে। এরপর শুরু স্থান নির্ধারণ ও কবর খনন কাজ। নিহত ৫ জনের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। এরা হলেন, নিজপাড়া গ্রামের হামিদুল ওরফে হাম্বুর স্ত্রী  নার্গিস বেগম (৩৫), তার ছেলে নীরব (১১), নার্গিসের বিয়ান জাকির মিয়ার স্ত্রী দোলা (৩৫), আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩০) ও আব্দুর রশিদের মেয়ে  রিপা (২০)। এদের মধ্যে সুলতান ও রিপা চাচাতো ভাই-বোন।সরেজমিন ঘুরে দেখা যায়,  নিহতদের বাড়িতে চলছে শোকের মতম। কান্নায় মুর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা। একসঙ্গে এলাকার ৫ জন নিহতের লাশ দেখে শোকে স্তব্ধ পুরো এলাকাবাসী। নিহতদের স্মৃতিচারণ করে কান্না করছেন স্বজনরা। পাশাপাশি চলে নিহতদের কবর খনন ও গোসলের আয়োজন। পরে পৃথক নাজাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।নিহতের বাবা হামিদুল জানান, ঈদের পরদিন বড় ছেলে নাঈমের বিয়ে দিয়ে ছোট ছেলে নীরব ও বড় ছেলে নাঈমের শাশুড়িসহ পোশাক কারখানার কাজে যোগ দিতে শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে বাড়ি ছাড়েন নার্গিস।পথে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নার্গিসের পরিবারের তিনজনই প্রাণ হারান। তাদের প্রতিবেশি একই গ্রামের বাসিন্দা পোশাক কারখানার শ্রমিক সুলতান (২৮) এবং তার চাচাতো বোন রিপাও  (২০) মারা যান ওই দুর্ঘটনায়।ধাপেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, বাদ জোহর এবং তার আগে পৃথক নামাজে জানাজা শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে।এর আগে শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাত ৮টার দিকে কালিহাতি উপজেলার ধলাটেংগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন
ভুল্লী নদীর সেতু প্রকল্পে বেইলী ব্রিজের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভুল্লী নদীর ওপর চলমান সেতু নির্মাণ প্রকল্পে অস্থায়ী বেইলী ব্রিজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে দ্রুত Read more

পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতুর টোল আদায়ে নতুন রেকর্ড

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে এবারের ঈদ যাত্রায় নতুন রেকর্ড গড়া হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) একদিনে পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ Read more

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ রোববার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্যে Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক
পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। রোববার (৪ মে) দুটি পৃথক স্থানে অভিযানে ২০ জন Read more

নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড
নবাবগঞ্জে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে তিনজনের কারাদণ্ড

দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার(৩ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন