মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। রোববার (৪ মে) দুটি পৃথক স্থানে অভিযানে ২০ জন নারীসহ ৬১ জন অভিবাসীকে আটক করা হয়।পেনাং রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম সোমবার (৫ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেছেন, কোমতার কমপ্লেক্সের দ্বিতীয়তলা এবং বাটারওয়ার্থের পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালের প্রথমতলায় পরিচালিত অভিযানে অভিবাসীদের আটক করা হয়।অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য ২০ থেকে ৫০ বছর বয়সী ৪১ জন পুরুষ এবং ২০ জন নারীকে আটক করার আগে অভিযানে মোট ২২৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়।আটকদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৩ জন মিয়ানমারের নারী, সাতজন ইন্দোনেশিয়ান নারী, পাঁচজন বাংলাদেশি পুরুষ এবং একজন পাকিস্তানি রয়েছেন। পেনাংয়ে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের উপস্থিতি রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল
‘জুলাইযোদ্ধা’ সুরভীকে আশ্বাস দিলেন আসিফ নজরুল

ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক Read more

পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ
পাকিস্তানজুড়ে ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির Read more

ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত
ভবিষ্যৎ সরকারকে ‘জুলাই সনদ’ মেনেই চলতে হবে: জামায়াত

জামায়াতে ইসলামী বলেছে, অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে এবং এই সনদ মেনেই বর্তমান ও ভবিষ্যতের সরকারকে দেশ পরিচালনা করতে Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৬০ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০
বিজয়নগরে আধিপত্যের জেরে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন