রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত বানু মনিগ্রাম ইউনিয়নের ভানুকর গ্রামের বাসিন্দা ও প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হলে রাজশাহীগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান।বাঘা থানার সহকারী পরিদর্শক (এসআই) সিফাত রেজা বলেন, ঘটনার সময় এলাকায় লোকজন কম থাকায় চালক ট্রাকটি নিয়ে দ্রুত সটকে পড়ে। নিহতের পরিবার কোনও অভিযোগ না করলেও আমরা সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করবো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’
সপ্তাহে ৩ দিন অফিস, বাকি দিন ‘উধাও সচিব’

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সচিব অজয় কুমারের নিয়মিত অনুপস্থিতি এলাকায় সেবা প্রার্থীদের জন্য বিরাট সমস্যা হিসেবে পরিণত হয়েছে। Read more

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস
সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনে ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে Read more

পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
পাকিস্তানে হামলার পর মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

পাকিস্তানে চালানো হামলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিলি লিখেছেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।দেশের নিরাপত্তার Read more

বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বাউফলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পটুয়াখালী বাউফলে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ অ্যাডভোকেট কামাল হোসেন (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ এপ্রিল) Read more

কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা
কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা

শীতের আমেজ সাথে নিয়ে আসে নানা রকম ঐতিহ্যবাহী খাবার। তার মধ্যে একটি হলো কুমড়ো বড়ি-যা তরকারির একটি মুখরোচক খাদ্য। কুমড়ো Read more

জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
জীবননগরে মাটির ভাঁড় তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সাধারণত খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির মৌসুম শুরু হয় শীতকালের নভেম্বর মাসে। এ সময়ে প্রয়োজন হয় অনেক মাটির ভাঁড়ের। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন