অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ২০২৪ সালে লারার জন্মের পর থেকেই পরিবারে আনন্দের ছটা ছড়িয়েছিল, তবে ছোট্ট মেয়ের শারীরিক অসুস্থতা সব আনন্দের সঙ্গে একধরনের উদ্বেগও নিয়ে এসেছে। বরুণ জানিয়েছেন, লারা ‘ডিডিএইচ’ রোগে আক্রান্ত, যার বৈজ্ঞানিক নাম ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’। এই রোগের কারণে মেয়ের কোমরের অংশের হাড় ঠিকভাবে বসে থাকে না, ফলে একটি পা লম্বা হয়ে যায় এবং হাঁটা-চলায় অসুবিধা হয়।সঠিক চিকিৎসা না হলে খুব অল্প বয়সেই বাতের ব্যথা বা স্লিপ ডিস্কের মতো জটিল সমস্যা হতে পারে।বরুণ জানান, এই রোগের চিকিৎসা বেশ কষ্টকর। ছোট শিশুদের ‘স্পাইকা কাস্ট’ নামক একটি বিশেষ ব্রেস পরিয়ে রাখতে হয়। লারাকে টানা আড়াই মাস এটি পরে থাকতে হয়েছে।বরুণের কথায়, মেয়েকে অজ্ঞান করে এই কাস্ট পরানো হতো, যা দেখা একজন বাবার জন্য খুবই কষ্টের। তবে স্বস্তির বিষয় হলো, এখন আর তাকে এটি পরে থাকতে হচ্ছে না এবং কোনো অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়েনি।অভিনেতা বরুণ ধাওয়ান বাবার ভূমিকায় সন্তানের কষ্ট সহ্য করার গুরুত্বও তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে তার অনুপ্রেরণা ছিলেন নিজের বাবা ডেভিড ধাওয়ান। তিনি আশা প্রকাশ করেছেন, মেয়ের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা দ্রুত ফিরে আসবে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রী আমিনা খাতুনের কারাদণ্ড
টেকনাফের সাবেক চেয়ারম্যানের স্ত্রী আমিনা খাতুনের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর Read more

‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’
‘ন্যায়বিচারের পথ বন্ধ, রাজপথেই হবে ফয়সালা’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, বলেছেন যে, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে, তখন রাজপথে আন্দোলনই Read more

আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) Read more

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে Read more

২৬ আগস্ট: নামাজের সময়সূচি
২৬ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি, ১১ ভাদ্র ১৪৩২ বাংলা, ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী
চট্টগ্রামে আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সিইপিজেড এর একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন