রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার খেয়ে অসুস্থ হয়ে  পড়েছেন বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মীরা এমন অভিযোগ  পাওয়া গেছে। ঘটনা ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৬ মার্চ বাগমারা উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। সূত্র জানায়, এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষক, সুধীজন সহ পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং  রাজশাহী জেলা জামায়াতের  কর্ম পরিষদ ও সূরা সদস্য  ডা. আব্দুল বারী। সুধীজনদের প্যাকেটকৃত ডিম, ডাল, সাদা পোলাও, খাশির গোশত দিয়ে আপ্যায়ন করা হয়।  বাগমারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং  বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার সিংহ জানান, গতকাল সংবর্ধনা অনুষ্ঠানে যে, খাদ্য সরবরাহ করা হয় তা ছিল অস্বাস্থ্যকর, পচা, বাসি, টক এবং দুর্গন্ধযুক্ত। এ খাবারের অংশ বিশেষ খেয়ে তিনি পেড়ের পিড়ায় ভোগছেন।  তিনি ছাড়াও অনুষ্ঠানের খাবার খেয়ে বীর  মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী সহ  অন্ততঃ ১৪/১৫ জন  পেটের পিড়ায় আক্রান্ত হয়েছেন এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, আমজাদ হোসেন, সহ তাঁদের পরিবারের সদস্যরা ডায়রিয়ায় আক্রান্ত হন। একজন বীর মুক্তিযোদ্ধা বলেন, আমি এতটাই দুর্বল হয়েছিলাম যে, দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারিনি। অপর দিকে বাগমারা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম প্রায় ১২ মিনিটের সভাপতির বক্তব্যে ঢালাওভাবে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদদের স্মরণ করলেও, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেকের রহমানের নাম একটি বারও উচ্চারণ করেননি। সেকারণে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এ প্রসঙ্গে বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজজোহা সরকার বাদশা বলেন, বাগমারার ইউএনও সাহেব আওয়ামী লীগের দোসর এবং শাহবাগী ইউএনও। সেকারণে তিনি সুকৌশলে বর্তমান প্রধানমন্ত্রীর নামও একবার মুখে আনেননি। দুর্গন্ধযুক্ত খাবার সমন্ধে মুঠোফোনে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এরকম কোন তথ্য আমার জানা নেই। ওই খাবার আমি সহ আমার অফিসাররা খেয়েছি। কোন সমস্যা হয়নি।  অপর প্রশ্নের জবাবে বলেন, খাবারগুলো বাগমারা থেকে সংগ্রহ করা হয়েছিল।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

শ্বাসকষ্ট ও অসুস্থ বোধ করায় ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা
পাথরঘাটায় যৌথবাহিনীর অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পাথরঘাটা পৌরসভার গোল চত্বর এলাকায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে।শনিবার (৩ আগস্ট) Read more

সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ
সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ

টাঙ্গাইলের সখীপুর অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।বৃহস্পতিবার Read more

ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর থেকে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ Read more

পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ধলেশ্বরীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন