সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে খামারের ১০টি গরু দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার আমুড়া ইউনিয়নের উত্তর ধারাবহর গ্রামে উজ্জ্বল আহমদ নামের এক খামারির ডেইরি ফার্মে এই  ঘটনা ঘটে।পরিবারের সুত্র জানা যায়, দুর্বৃত্তের দেয়া আগুনে খামারে থাকা ১০ টি গরুর মধ্যে দগ্ধ হয়ে দুটি গরু মারা গেছে ও বাকি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং চিকিৎসা দেয়া হচ্ছে । এতে তাদের প্রায় ঊনিশলক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে খামারে আগুন লাগার খবর পেয়ে বুধবার (১৪ জানুয়ারি ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের পরিচালক ডা.জুনায়েদ কবির বলেন, এখানে বিভিন্ন বয়সের ১০টি গরু আক্রান্ত হয়েছে এবং দুটি গরু মারা গেছে। কয়েকটি গরুর পুরো চামড়া পুড়ে গেছে। ভেটেনারি সার্জনসহ আমরা সবাই মিলে আক্রান্ত গরুগুলোকে চিকিৎসা প্রদান করছি । ক্ষতিগ্রস্ত খামার মালিক ধারাবহর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে উজ্জল আহমদ বলেন, আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। দেশে ফিরে দুধ উৎপাদনের জন্য গরুর খামার তৈরি করি। গরুগুলো প্রতিদিনের মতো ফার্মে ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাতে কুকুরের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে এসে দেখি খামারে আগুন জ্বলছ। এরপর দ্রুত কম্বল ভিজিয়ে গায়ে জড়িয়ে গরুর গলা থেকে দড়ি খুলে দিয়ে বাইরে বের করার চেষ্টা করি। এসময় ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গরুই আগুনে দগ্ধ হয়। পরে দুটি গরু মারা যায়।তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের গোয়ালে আগুন দেয়া হয়েছে। তাই প্রশাসনের কাছে তদন্তপূর্বক সুষ্ঠু বিচারে দাবি করেছেন প্রবাস ফেরত এ উদ্যোক্তা।রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে,  গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়  ফায়ার ও সিভিল সার্ভিসের ষ্টেশন মাষ্টার ফাহিম আহমদ বলেন – বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় নি।এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবরটি শুনে মডেল থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দাখিল করেন নি খামারি, অভিযোগ করলে, আমরা আইননুক ব্যবস্থা নেব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু
পাকিস্তানের সঙ্গে সিরিজ হার: ম্যানেজমেন্টকে দায় দিলেন নান্নু

সংযুক্ত আরব আমিরাতের সাথে লজ্জ্বাজনক সিরিজ হারের পর এবার পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের Read more

সেই মিজানের পরিবারের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে
সেই মিজানের পরিবারের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে আলোচনায় আসা মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে Read more

কিশোরগঞ্জে পাঠচক্রের সেরা পাঠকরা পুরস্কৃত
কিশোরগঞ্জে পাঠচক্রের সেরা পাঠকরা পুরস্কৃত

উত্তাল মার্চের শেষ দিনে স্বাধীনতার চেতনায় আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে পাঠচক্রের সেরা পাঠকদের পুরস্কৃত করল কিশোরগঞ্জের আয়েশা-আফতাব-নাহার পাবলিক লাইব্রেরি। একই Read more

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষে নিহত বেড়ে ৩২
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে চলমান সংঘর্ষে নিহত বেড়ে ৩২

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত বিরোধে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার কর্মকর্তারা। দুই দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন