টাঙ্গাইলের নাগরপুরে বেপরোয়া গতির ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে। দুর্ঘটনায় তার ফুপা আজমিরুল ও ফুপি রত্না আক্তার আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে ফুপার মোটরসাইকেলে চড়ে বেড়াতে বের হয়েছিল শিশু আলিফা। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রলিকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে সে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রলি চালক ব্রেক না চেপে দ্রুত গতিতে আলিফার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।​স্থানীয় ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ঘাতক ট্রলিটির মালিক আবিদ ব্রিকস এর স্বত্বাধিকারী মো. শহিদুর রহমান শহীদ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন এসব অনিয়ন্ত্রিত ও ফিটনেসবিহীন ট্রলিগুলোর কারণে নাগরপুরের সড়কগুলো এখন সাধারণ মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। চালকদের অদক্ষতা এবং ট্রাফিক আইনের তোয়াক্কা না করার মানসিকতাই আজ একটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।​এ বিষয়ে অভিযুক্ত ঘাতক ট্রলির মালিক ও আবিদ ব্রিকস এর স্বত্বাধিকারী  শহিদুর রহমান শহীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার বিষয়ে অবগত আছেন বলে জানান। তবে দুর্ঘটনার বিস্তারিত বা মালিকানার বিষয়ে এই মুহূর্তে সংবাদমাধ্যমে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি তিনি।​নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালক ও ট্রলিটি শনাক্তের কাজ চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সচেতন মহলের দাবি, মালিকের পরিচয় যাই হোক না কেন, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দোষী চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি জনবহুল এলাকায় অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

নারীঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো Read more

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব মিয়া (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (০৫ জুলাই) দুপুরে Read more

আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস
আগামীকাল খোলা থাকবে সব সরকারি অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শনিবার খোলা থাকবে দেশের সব সরকারি অফিস।এছাড়া পরবর্তী শনিবারও এসব অফিস চালু রাখা হবে।এর আগে গত Read more

বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন
বরিশালে প্রতিপক্ষের হাতে কলেজ ছাত্র খুন

জমিজমা জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্র মৃত্যুবরণ করছে।  ‍এ ঘটনাটি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের Read more

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান
যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ‘গুরুতর ও বিপজ্জনক’ : ইরান

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। হামলায় অন্তত ১০ Read more

‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ

লর্ডস টেস্টে আবারও আলোচনায় উঠে এসেছে ডিউক বল। ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে কয়েক ওভার খেলতেই বলের আকৃতি নষ্ট হয়ে যাওয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন