স্বাধীনতা দিবসে সুনামগঞ্জের আদালত চত্বরে স্মৃতিসৌধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা কর্মীগন ফুল দেয়ার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ৮৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।মামলা করেন সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। মামলার এজহারে আসামি হিসেবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে।তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। স্বাধীনতা দিবসের সকালে সুনামগঞ্জ আদালত চত্বরে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে ফুল দেন তারা।পরে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য,সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মনিষ কান্তি দে ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মিজানুর রহমান শামীমকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুক্রবার দুপুরে কারাগারে তাদের পাঠানো হয়েছে।জানা গেছে,স্বাধীনতা দিবসের সকালে বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সুনামগঞ্জ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা মিছিল নিয়ে আদালত চত্বরে থাকা স্মৃতিসৌধে যায় এবং স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করে ২৫- ৩০ জন আইনজীবী। এর মধ্যে জেলা আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতাও ছিলেন। এ সময় তাঁরা ‘জয়বাংলা-জয় বঙ্গবন্ধু স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে শেখ শেখ মুজিব লও লও সালাম স্লোগান দেন। পরে মিছিল স্লোগানের ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।পুলিশের একটি সুত্র জানায়,মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড খায়রুল কবির রুমেন,যুগ্মসম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম,শান্তিগঞ্জের যুবলীগ সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বোরহান উদ্দিন দোলন,আওয়ামী আইনজীবী পরিষদ ও আওয়ামী লীগের নেতা বিমান রায়, নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল,শুকুর আলী,হাসান মাহবুব সাদী,পঙ্কজ তালুকদার সহ ২৭ জন আইনজীবীর নাম আছে।সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,যাঁরা স্মৃতিসৌধে মিছিল করেছেন,স্লোগান দিয়েছেন মামলায় তাঁদের সবাইকে আসামি করা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পলিথিন বন্ধে কঠোর অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা
পলিথিন বন্ধে কঠোর অভিযান শুরু হবে: পরিবেশ উপদেষ্টা

বারবার সতর্ক করার পরও যারা পলিথিন উৎপাদন ও বাজারজাত করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আর কোনো ছাড় নয়। পলিথিন বন্ধে যৌথ Read more

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি
জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক Read more

রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ
রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। Read more

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঝড়ে এক ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ১৮ মার্চ ( বুধবার) রাত পৌনে ১০টার দিকে এই Read more

৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন