ভোলার লালমোহনে কাওসার হোসেন (২৯) নামের এক যুবক গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের নবীনগর বাজার সংলগ্ন মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত কাওসার ওই বাড়ির বশির মাতব্বরের ছেলে। তিনি পেশায় একজন দর্জি এবং দুই সন্তানের জনক ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কাওসার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার সময় তার স্ত্রী শারমিন বেগম বাড়িতে ছিলেন না। বিকেলে বাবার বাড়ি থেকে ফিরে এসে তিনি ঘরের ভেতর স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।কাওসারের স্ত্রী শারমিন বেগম জানান, দুই সন্তান নিয়ে গতকাল তার বাবার বাড়িতে বেড়াতে যান। আজ বিকেলে নিজ বাড়িতে ফিরে এসে ঘরের আড়াড় সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। ঘটনার সময় কাওসার বাসায় একা ছিলেন।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত করা হবে। এছাড়াও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে দিশাহারা ইসরাইল, বহু হতাহত
ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাণ্ডবে দিশাহারা ইসরাইল, বহু হতাহত

ইসরাইলে দফায় দফায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের বিস্ফোরণ ঘটছে অবৈধ ভূখণ্ডটির বিভিন্ন শহরে। ঘটছে Read more

নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন
নেত্রকোনায় পাওনা টাকা চাওয়া নিয়ে যুবক খুন

নেত্রকোনার মদনে বন্ধুর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রামদার কোপে মাজহারুল ইসলাম (৩৫) নামের এক যুবক খুন হয়েছে। শনিবার (০৫ Read more

বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগে অবদান রাখার জন্য ৪টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৯ এপ্রিল) সম্মেলনের তৃতীয় দিনে Read more

কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
কালিয়াকৈরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ের পূর্ব পাশে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন