গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ের পূর্ব পাশে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময়ে একটি চোরচক্র ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক লাইনে কাজ শুরু করে। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুৎ বিভাগকে অবহিত করে।এ বিষয়ে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডি.জি.এম শাহারুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অপরাধমূলক কাজ। বিদ্যুৎ লাইনে অবৈধভাবে হাত দেওয়ার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু

ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত Read more

লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক
লাফ দিয়ে বাঁচতে চেয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হলেন সিএনজি চালক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিকাল ৫টায় পৌরসদরের পন্থিছিলা এলাকায় এ Read more

তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক
তারাগঞ্জের সফল দুগ্ধখামারি মাহমুদুল এলাকায় অনুপ্রেরণার প্রতীক

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ ডাক্তারপাড়া গ্রামের তরুণ মাহমুদুল হাসান একজন সফল দুগ্ধখামারি। চাকরির পেছনে না ছুটে তিনি নিজ Read more

চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত
চট্টগ্রামে বিএনপি নেতার অনুসারীদের হামলায় সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক আহত

চট্টগ্রামে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনের Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১৪ ডিসেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন